খেলা

Arjun Tendulkar: দিদির বয়সী ক্রিকেটারের সঙ্গে মধুর সম্পর্কে জড়ালেন শচীন পুত্র! ভাইরাল ছবি

ক্রিকেটের প্রাঙ্গণে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের ব্যর্থতা এমনিতেই তাকে সংবাদ শিরোনামের শীর্ষস্থানে জায়গা দিয়েছে। তবে এবার এক মহিলা ক্রিকেটারের সাথে নৈশ ভোজনে অংশগ্রহণ করে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন অর্জুন টেন্ডুলকার। বিভিন্ন মাধ্যমে ধারণা করা হচ্ছে, সুন্দরী ওই মহিলা ক্রিকেটারের সঙ্গে মধুর সম্পর্কে জড়িয়েছেন শচীন পুত্র। তবে সংবাদের সত্যতা যাচাই করেনি কোন সংবাদ মাধ্যম।

২০১৪ সালে বিরাট কোহলিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে রীতিমত ভাইরাল হয়েছিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েলে ওয়াট। এবার সেই সুন্দরী ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে অর্জুন টেন্ডুলকারের। ২০১৪ সালে যখন বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের সেরা সময় অবিবাহিত করছিলেন তখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ড্যানিয়েলে ওয়াট। টুইট মাধ্যমে বিরাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবে কর্ণপাত করেননি বিরাট কোহলি।

ড্যানিয়েলে ওয়াটের ছোট্ট সেই টুইট জায়গা করে নিয়েছিল সংবাদ শিরোনামে। যদিও পরে তিনি জানান, মজার ছলে তিনি এই টুইট করেছিলেন। তবে এই তুই যে এতটা ভাইরাল হবে তা তিনি কল্পনাও করেননি। এরপর অবশ্য এই ইংলিশ ক্রিকেটার সংবাদ শিরোনামের অন্তরালে চলে যান। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দীর্ঘদিনের বন্ধু অনুষ্কা শর্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।


তবে সম্প্রতি শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের সাথে নৈশভোজে গিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ড্যানিয়েলে ওয়াট। রেস্টুরেন্টে নিজেদের তোলা ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি। আর এর পরেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, ২০০৯ সালে যখন অর্জুন টেন্ডুলকারের সাথে তার প্রথম দেখা হয়েছিল তখন অর্জুনের বয়স ছিল মাত্র ১০। জাতীয় দলের প্রাক্টিস সেশনে অর্জুনের সাথে প্রথমবার দেখা হয়েছিল ড্যানিয়েলে ওয়াটের।

বয়সে অর্জুন টেন্ডুলকার অনেকটা ছোট হলেও ড্যানিয়েলে ওয়াটের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবিকে সম্ভাবনার বাইরে রাখতে নারাজ নেট প্রেমিরা। যদি ড্যানিয়েলে ওয়াটের সঙ্গে কোনো রকম সম্পর্ক নাই থাকে তবে কেন এক সঙ্গে ডিনার করতে যাওয়া?

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026