চাঁদপানা বদনের বউ আনতে কে না চায় বলুনতো? এখনও পর্যন্ত বেশিরভাগ ফ্যামিলি এবং পুরুষের প্রধান চাহিদা থাকে আমার বউ গুনবতী না হোক রূপবতী হওয়া চাই। সেরকমই, এক রূপহীন অথচ আত্মবিশ্বাসে অটুট মেয়ে নিরুপমা, তার গল্প বলতে আসে স্টার জলসার পর্দায়। হ্যাঁ, সৌন্দর্যের সংজ্ঞা বদলে দিতে এসেছিল ‘ওগো নিরুপমা’। সিরিয়ালের টি আর পি প্রথমের দিকে না থাকলেও নিরুপমা তার কদাকার রূপেই হিট।
এই কাহিনীতে সুদর্শন যুবক আবিরের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পরিচিত মুখ গৌরব রায়চৌধুরি (Gourab Roy Chowdhury)। নিরুপমার চরিত্রে রয়েছেন অর্কজা আচার্য (Arkaja Acharjee)। আর গৌরবের সৎ মা অর্থাৎ খল চরিত্রে অভিনয় করেছেন তুলিকা বসু (Tulika Bose)।
এখন প্রশ্ন হল কে এই অর্কজা আচার্য? তিনি কি আদৌ রূপহীন একটি মেয়ে? কালো, কুৎসিত, দাঁত উঁচু নিরুপমা কি সত্যি বাস্তবে এতটাই কদাকার? নাকি ব্যাপারটা একদম উল্টো? নিরুপমা কিন্তু একেবারেই মাকাল ফল নয়। যেমন তার রূপ তেমনই তার গুণ। এই গল্পের নায়িকা অর্কজা আচার্য আসলে একজন রূপবতী কন্যা। তার মায়াবী চোখে পাগল বহু বঙ্গ তনয়।
থিয়েটার দিয়ে পথচলা মেয়ে প্রথম নামে ক্যামেরার সামনে। ওগো নিরুপমা তার প্রথম ধারাবাহিকের কাজ। তাই প্রযোজনা সংস্থার কথা অনুযায়ী এতদিন নিজের আসল চেহারা লুকিয়ে রেখেছিলেন দর্শকদের থেকে। পর্দার নিরুপমা যে বাস্তবে এতটাই আবেদনময়ী, সুন্দরী ও আকর্ষণীয় তার কল্পনাও করতে পারেননি অনেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…