নিউজ

রাজ্যে জঙ্গি হামলার আশঙ্কা! শপিং মল, মার্কেটে মতায়ন করা হয়েছে সশস্ত্র সেনা, রাজ্যে রেড অ্যালার্ট

জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে সমস্যা ক্রমশ জটিল থেকে জটিলতম হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের মধ্যে তিক্ততার পারদ ক্রমশ বেড়েই চলেছে।

এছাড়া কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলো। তার পর থেকে একাধিক জঙ্গি আক্রমণ ঘটেছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীকেও হুমকি দিয়েছে কোনো এক জঙ্গি সংগঠন।

সূত্রের খবর, এবার দেওয়ালিতে ভারতের রাজধানী দিল্লি শহরে বড়সড় ধামাকা করতে পারে পাকিস্থানের জইশ-ই-মহম্মদের এর জঙ্গি সংগঠন। জানা গিয়েছে, এই সংগঠন নাকি দিল্লির বড়সড় নামকরা ৪০০ টি ভবন এবং মার্কেটকে টার্গেট করেছে। বড় শপিং মলগুলোতে মেতায়ণ করা হয়েছে সশস্ত্র সেনা। এছাড়া এদের লক্ষ্য থানাগুলোতে আক্রমণ করা। তাই থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। চেকিং না করে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছেনা। কারণ জঙ্গিরা আত্মঘাতী হবারও আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দারা জইশ-ই-মহম্মদের কম্যান্ডারের টেলিফোনিক কথা ট্র্যাপ করে এইসব চক্রান্তের কথা জানতে পেরেছে।

এই খবর পাওয়া মাত্রই দিল্লি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া সুরক্ষা ব্যাবস্থার দিকে যথেষ্ট নজর দিয়েছে সরকার যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে। তাই দিল্লিতে বিরার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026