কেরিয়ার

ভারতের ইতিহাসে এই প্রথমবার ইন্ডিয়ান আর্মিতে এত বড় চাকরির সুযোগ, বেতন প্রায় ২ লাখ ২০ হাজার টাকা

ভারতীয় সেনাতে চাকরি করার জন্য একটা দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় সেনা চয়ন বোর্ড। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েব সাইটে জারি করা হয়েছে একটি চাকরির নোটিফিকেশন। প্রাদেশিক সেনা অধিকারের পদে কাজ করার সুবর্ণ সুযোগ ভারতের যুবকদের জন্য। সর্বোপরি যারা চীনা ভাষা দু-ভাষী রয়েছেন, তাদের জন্য এই সুযোগটা আরো বড়। আগামী ১০ই আগস্ট ২০২২ পর্যন্ত এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া চলবে। পুরুষ এবং মহিলা সবাই এই চাকরির আবেদন করতে পারবেন। ভূতপূর্ব সৈনিকরাও সুযোগ পাবেন এই চাকরিতে আবেদন জানানোর। যে কয়টি শূন্য পদ রয়েছে তার মধ্যে পাঁচটি জেনারেল পরীক্ষার্থীদের জন্য থাকলেও একটি পদ রয়েছে প্রাক্তন সৈনিকদের জন্য। যাদের কাছে চীনা ভাষার কোন কোর্সের শংসাপত্র রয়েছে, মূলত তাদের জন্য এই চাকরি।

এই ভর্তি প্রক্রিয়া অনুযায়ী যারা যারা চাকরি পেতে চলেছেন তাদের মাসিক বেতন হতে চলেছে বেশ ভালই। যারা ১০ লেভেলের লেফটেন্যান্ট হবেন তাদের মাসিক বেতন থাকবে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত। যারা ১০এ লেভেলের ক্যাপ্টেন থাকবেন তাদের মাসিক বেতন হবে ৬১ হাজার ৩০০ টাকা থেকে ১ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা পর্যন্ত। যারা একাদশ লেভেলের মেজর হবেন তাদের মাসিক বেতন ৬৯ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ২ লাখ ৭ হাজার ২০০ টাকা পর্যন্ত। যারা ১২এ লেভেলের লেফটেন্যান্ট কর্নেল হবেন তাদের বেতন ১ লক্ষ ২১ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। যারা ১৩ লেভেলের কর্নেল হবেন তাদের বেতন ১ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা থেকে ২ লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত প্রতি মাসে। যারা ১৩এ লেভেলের ব্রিগেডিয়ার হবেন তাদের বেতন ১ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা থেকে ২ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা প্রতি মাসে।

কিভাবে এপ্লাই করবেন?

যারা এই পদের জন্য আবেদন করতে চান, তাদের নির্দিষ্ট ফরম ভর্তি করে তার হার্ডকপি — ডিরেক্টরেট জেনারেল টেরিটোরিয়াল আর্মি, ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার্স অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স, ব্লক এ, চতুর্থ তল, ডিফেন্স অফিস কমপ্লেক্স, কেজি মার্গ, নিউ দিল্লী – ১১০০১ — এই ঠিকানায় পাঠাতে হবে। কেবলমাত্র ইন্ডিয়া পোস্ট এর মাধ্যমে আবেদন পত্র পাঠানো যেতে পারে।

ন্যূনতম যোগ্যতা –

ইউজিসি স্বীকৃত যেকোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে চীনা ভাষায় স্নাতক ডিগ্রি থাকতে হবে সেই ব্যক্তির। অথবা কোন একটি মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় অথবা সংস্থান থেকে দুই বছরের ইন্টারপ্রিটারশিপ ডিপ্লোমা অথবা এইচএসকে লেভেল ফোর এর সাথে যে কোন বিষয় নিয়ে স্নাতক হতে হবে।

এছাড়া যদি প্রাক্তন সার্ভিস অফিসার কেউ হয়ে থাকেন, তাদের নূন্যতম কোন একটি এসএফএল/এইসি ট্রাগ কলেজ এবং সেন্টার থেকে চীনা ভাষার একটি ইন্টারপ্রিটারশীপ ডিপ্লোমা ডিগ্রি গ্রহণ করতে হবে। তার সাথেই ন্যূনতম কোন একটি ভাষা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026