দেশ

মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেফতার অর্ণব গোস্বামী, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তার বিরুদ্ধে

আজ, বুধবার সকালে রিপাবলিকান টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে তার মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করল আলিবাগ থানার পুলিশ। তাকে ৫৩ বছরের ইন্টেরিয়ার ডিজাইনারের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের সময় অর্ণবের সাথে ধস্তাধস্তি হয় মুম্বাই পুলিশের। সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। এমনকি সেই ভিডিওতে অর্নবের স্ত্রী,ছেলে, শশুর এবং শাশুড়ির সাথে পুলিশকে খারাপ আচরন করতে দেখা যাচ্ছে।

এই ভাইরাল ভিডিওর তীব্র নিন্দা করেছেন প্রকাশ জাভড়েকর ও স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা।

২০১৮ সালে ইন্টিরিয়ার ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় দোষী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে অর্ণবকে। পুলিশের অভিযোগ অর্ণব তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ৫৩ বছরের অন্বয় নায়েক ও তার মা কুমুদ নায়েক ২ বছর আগে আলিবাগে আত্মহত্যা করেছিল। তারা তাদের সুইসাইড নোটে লিখে গিয়েছিল যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও আরো অন্যান্য দুজনের কাছ থেকে তিনি প্রায় ৫.৪ কোটি টাকা পান। এত পরিমান টাকা না পাওয়ায় তিনি প্রবল আর্থিক সংকটে পড়েছিলেন। প্রসঙ্গত, অন্বয় কনকর্ড ডিজাইনার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। রিপাবলিক টিভির হয়ে কাজ করতো তার কোম্পানি।

২ বছর আগে অন্বয়ের আত্মহত্যা করার পর পুলিশ আত্মহত্যার প্ররোচনার মামলা করেছিল। কিন্তু ২০১৯ সালে সেই মামলা বন্ধ করে দেয় রায়গড় পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর সম্প্রতি তার স্ত্রী স্বামীর মৃত্যুর মামলাটি আবার আদালতে তোলে। আর সেই ভিত্তিতেই আজকে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে আলিবাগ থানার পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026