বিনোদন

সম্পর্কে জোড় গুঞ্জন, ইপ্সিতার সঙ্গে চুপিসারে প্রেম করছেন ‘আলো ছায়া’র আকাশ

লকডাউনের মধ্যেও টেলিপাড়ায় থেমে নেই সম্পর্কের গুঞ্জন। লকডাউনের ফলে প্রেমিক-প্রেমিকারা একে অপরের সাথে দেখা করতে না পারলেও ভিডিও কলের মাধ্যমেই সম্পর্ক বজায় রেখেছেন। এর মধ্যেই শোনা গেল, অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab banerjee)নাকি ডেট করছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় (ipshita mukherjee)-কে।

অন্তত তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট নেটিজেনদের কাছে সেই বার্তাই দিচ্ছে। এমনকি ইপ্সিতার জন্মদিনের ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন অর্ণব। এর অর্থ হল ইপ্সিতার পরিবারের মানুষরাও অর্ণবকে পছন্দ করতে শুরু করেছেন। তাহলে কি এবার তাঁদের সম্পর্কে সীলমোহর পড়তে চলেছে? সেই উত্তর এখনও মেলেনি।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো-ছায়া’-য় অভিনয় করতে গিয়ে অর্ণব ও ইপ্সিতার আলাপ হয়েছিল। ধারাবাহিকে দেবাদৃতা বসু (Debadrita basu)-র বিপরীতে আকাশের চরিত্রে অভিনয় করছিলেন অর্ণব। অপরদিকে তাঁর বৌদির চরিত্রে অভিনয় করছিলেন ইপ্সিতা। ‘আলো-ছায়া’-র ফ্লোর থেকেই অর্ণব ও ইপ্সিতার বন্ধুত্ব পরিণত। হয়েছিল প্রেমে। আপাতত তাঁদের অফস্ক্রিন রোম‍্যান্সের ঝলক মাঝে মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে।

তবে অর্ণব ও ইপ্সিতা তাঁদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁরা দুজনেই এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁদের কেরিয়ার নিয়ে। ‘আলো-ছায়া’ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’-তে ছোটুর চরিত্রে অভিনয় করছেন অর্ণব। তাঁর বিপরীতে দিঠির চরিত্রে অভিনয় করছেন ঐশী (oishi)। অর্ণব ও ঐশীর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। ইপ্সিতা আপাতত নতুন কাজের অপেক্ষায় রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026