নিউজ

‘আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল’, জেলে এখন চোখের জলে ভাসছেন পার্থঘনিষ্ঠ অর্পিতা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। অনেকদিন ধরেই চলছিল জিজ্ঞাসাবাদ পর্ব। গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি। তারপর চলেছিল ২৭ ঘন্টার জিজ্ঞাসাবাদ। বক্তব্যে অসংগতি পেয়ে গত ২৩ জুলাই ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। এরপর ৫ আগস্ট আদালত প্রাক্তন মন্ত্রীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেল। অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন আলিপুর জেলের মহিলা ওয়ার্ডে।

মাটিতে শোয়ার জন্য এবং বিছানা না পাওয়ার জন্য প্রথম দিনেই পা ফুলে যায় পার্থবাবুর। তবে এখনো অব্দি জেলে কোনো অতিরিক্ত সুবিধা নিতে চাননি পার্থ চট্টোপাধ্যায়। জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এখন পার্থবাবুর পা ও কোমরে ব্যথা রয়েছে। কিন্তু তিনি জেল হাসপাতালে যেতে অস্বীকার করেছেন। গোটা দিন শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত গ্রন্থ এবং মহাশ্বেতা দেবীর লেখা বই পরে সময় কাটাচ্ছেন। এছাড়াও মাঝে মাঝে দেখতে চাইছেন নিজের মামলার নথি।

অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় আগের তুলনায় স্বাভাবিক। জেলে তার নিয়মিত মেডিকেল টেস্ট হচ্ছে। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন অর্পিতা। তবে জেরার মুখে নাকি অর্পিতা বলেছেন, “বীভৎসভাবে ফেঁসে গেলাম। আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল।” এছাড়াও মাঝে মাঝে সেলের মধ্যে কান্নাকাটি করছেন অর্পিতা। নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই অর্পিতার সেলের বাইরে দুজন নিরাপত্তারক্ষী রাখা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ফিট করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। এরপর ২ দিন যেতে না যেতেই আবার রথতলার আরেক ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা ২৭ কোটির বেশি নগদ টাকা পান। এছাড়া মিলিছে তারি তারি সোনার ও রুপার গয়না। এছাড়াও খোঁজ মিলছে বিপুল পরিমাণ সম্পত্তির।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026