নিউজ

টিআরপি কেলেঙ্কারিতে গ্রেফতার বার্কের সিইও

টিআরপি কেলেঙ্কারিতে গ্রেফতার আরও ১। এবার ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ। পুনের রাজগড় থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এই নিয়ে ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫। যদিও ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন বাকিরা। আর পার্থ দাশগুপ্তের গ্রেফতারির দিনই জামিন পান সংস্থার অপর এক অভিযুক্ত রোমিল রামগড়িয়া।

প্রসঙ্গত, মাস দুয়েক আগে কয়েকটি সংবাদ চ্যানেলের টিআরপি সংক্রান্ত তথ্য হেরফেরের অভিযোগ ওঠে। এর ফলে নির্দিষ্ট কিছু চ্যানেল বিপুল আর্থিক সুবিধা পেয়েছে বলে অভিযোগ। সেই তদন্তে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করে ক্রাইম ব্র্যাঞ্চ। তদন্তকারিদের দাবি, সেই চ্যাট থেকে স্পষ্ট কীভাবে টিআরপির তথ্য নিয়ে কারচুপি করা হয়েছে। জানা গেছে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্কে ছিলেন রোমিল রামগড়িয়া। বার্কের মেজরমেন্ট সায়েন্স বিভাগের প্রধান ছিলেন তিনি। তদন্তকারিদের দাবি,  সেই সময়ই নির্দিষ্টি কিছু সংবাদ চ্যানেলকে এই ধরনের সুবিধা পাইয়ে দিয়েছিলেন রামগড়িয়া। পরিবর্তে থেকে মোটা অঙ্কের টাকাও পেয়েছন তিনি। সেক্ষেত্রে রামগড়িয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্যও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

অভিযোগ সামনে আসার পর থেকেই লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছে ক্রাইম ব্র্যাঞ্চ। নাম জড়িয়েছে প্রথম সারির ২টি চ্যানেলের। সেই ঘটনাতেই এবার গ্রেফতার পার্থ দাশগুপ্ত। আজ শুক্রবার তাঁকে মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026