বারুইপুর: বিজেপির দলীয় কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং মহিলা মোর্চার নেত্রীদেরকে শ্লীলতাহানি করার অভিযোগে বারুইপুরে গ্রেফতার করা হয়েছে জেলার সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে। বুধবার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মহিলা মোর্চার পক্ষ থেকে মধুস্মিতা রায় নামে এক মহিলা কর্মী বারুইপুর থানায় জেলার সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত এবং মন্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই কার্যত বুধবার স্বরূপ দত্তকে গ্রেফতার করা হয়।
আজ, বৃহস্পতিবার বারুইপুর জেলার মহকুমা আদালতে তোলা হয় স্বরূপ দত্ত এবং দেবপম চট্টোপাধ্যায়কে। যদিও এই ঘটনা নিয়ে কার্যত ‘স্পিকটি নট’ জেলা বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে , পার্টি অফিসের মধ্যেই জেলা সভাপতির সামনে কার্যত মারামারি শুরু হয়ে যায়। এমনকি মহিলাদের শ্লীলতাহানি করা হয়। শাড়ি টেনে খুলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। অবশেষে পুলিশের দ্বারস্থ হন মহিলা মোর্চার কর্মীরা। তার ফলেই গ্রেফতার করা হয় স্বরূপ দত্ত এবং দেবপম চট্টোপাধ্যায়কে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…