নিউজ

রামচন্দ্র গুহকে আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, টুইটারে ক্ষোভ উগরে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আটক হতে হয়েছে দেশের প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। বৃহস্পতিবারের এই ঘটনায় নিন্দায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে নিজের ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী। তিনি লেখেন, ‘এই কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের ভয় পাচ্ছে। ইতিহাসবিদকে ভয় পাচ্ছে। এনআরসি, সিএএ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলায় তাঁকে আটক করেছে। গান্ধিজির পোস্টার নিয়ে প্রতিবাদ করায় ভয় পেয়ে গিয়েছে। রামচন্দ্র গুহকে আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আটক হওয়া সকলের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিনত হতেই দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলনের আবহ। পথে, ময়দান থেকে সোশাল মিডিয়া–এখন একটাই আলোচ্য বিষয় সিএএ, এনআরসি। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জায়গায় এই ইস্যুতে বিক্ষোভ, মিছিল হচ্ছে।

আরও পড়ুন : CAA-র প্রতিবাদ করায় আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

কলকাতায় দফায় দফায় পথে নামছেন মানুষ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পা মেলাচ্ছেন প্রবীণ নাগরিকরা। পিছিয়ে নেই অভিনেতা, অভিনেত্রী, সাহিত্যিক, কবি, শিল্পীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, এই আইন তিনি কোনওভাবেই মানেন না। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলকে আইনে রূপান্তরিত করলেও তা কোনওভাবেই বাস্তবের মাটি পাবে না বলেই দাবি তৃণমূলনেত্রীর। রামচন্দ্র গুহর পাশে দাঁড়িয়ে আরও একবার সে দাবিকেই জোরালো করলেন মমতা।

বৃহস্পতিবার বেঙ্গালুরু টাউন হল চত্বরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ডাকা এক প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন রামচন্দ্র গুহ। হাতে গান্ধিজির ছবি নিয়ে মঞ্চে যখন তিনি বক্তব্য রাখছিলেন, তাঁকে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলে কর্নাটক পুলিশ। সংবাদমাধ্যমে সে ছবি দেখাতেই ধিক্কারে সরব হয় গোটা দেশের সুশীল সমাজ। কেউ কেউ এ ঘটনায় রোমিলা থাপারের প্রসঙ্গও তুলে এনে তুলোধোনা করে বিজেপি সরকারকে। পুলিশ কেন্দ্রের নির্দেশমত কাজ করেছে বলে দাবি করেন রামচন্দ্রবাবু নিজেও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026