খেলা

Rohit Sharma: এই ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করলেন রোহিত শর্মা, আর কখনোই ফিরতে পারবেন না দলে

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে প্রথম দুটি একদিনের ম্যাচে জয় নিশ্চিত করে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। তবে চলতি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আগামী ১৫ জানুয়ারি মাঠে নামবে টিম ইন্ডিয়া। শ্রীলংকার বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজে একাধিক ভারতীয় ক্রিকেটার দলে প্রত্যাবর্তন করলেও অধিনায়ক রোহিত শর্মা ভারতের এই তারকা ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

তাদের মতে, আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে পারবেন না ভারতের তারকা ক্রিকেটার আরশদীপ সিং। এর পেছনে অবশ্য একাধিক কারণ রয়েছে। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আরশদীপ সিংয়ের পারফরমেন্স ছিল রীতিমতো হতাশা জনক। মাত্র ২ ওভার বোলিং করে ৩৭ রানের পাশাপাশি ৫টি নো-বল করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। উক্ত ইনিংসের পর এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে, ভারতের জার্সিতে মাঠে নামার দিন কমে আসছে আরশদীপ সিংয়ের জন্য।

আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে আরশদীপ সিং ভারতের হয়ে নিউজিল্যান্ড সফরে তিনটি ওডিআই সিরিজ খেলেছেন। তবে একটিও উইকেট তুলে নিতে পারেননি ভারতের এই তারকা ক্রিকেটার। যদিও ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে শ্রীলংকার বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন আরশদীপ সিং। তবুও সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাননি তিনি। মনে করা হচ্ছে, বল হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে শ্রীলংকার বিপক্ষে বাকি থাকা শেষ ওডিআই ম্যাচেও সুযোগ পাবেন না তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত শর্মার এমন সিদ্ধান্তে ধ্বংস হতে পারে আরশদীপ সিংয়ের ক্যারিয়ার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026