নিউজ

অশান্তি এড়াতে বিক্ষোভ প্রদর্শনের আগেই বেঙ্গালুরুতে জারি ১৪৪ ধারা

বেঙ্গালুরু : সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকে সারাদেশেই চলছে একের পর এক বিক্ষোভ প্রদর্শন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ পড়তে সময়ই লাগেনি পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তর অংশে। গত কয়েকদিন টানা বিক্ষোভ, অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এবার বিক্ষোভ শুরু হলো দক্ষিণ ভারতেও। সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। এর মধ্যে বাদ যায়নি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুও।

ইতিমধ্যেই বেঙ্গালুরুতে একাধিক বিক্ষোভ প্রদর্শন হয়েছে। তাই প্রশাসন সেখানে আগেভাগেই সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ২১ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত বেঙ্গালুরু শহরে জারি থাকবে ১৪৪ ধারা। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বেঙ্গালুরুতেও ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে, ইতিমধ্যেই কয়েকটি ছাত্র সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। তাই আগাম সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে শহরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন : যোগীর রাজ্যে জারি হল ১৪৪ ধারা, বিক্ষোভ সমাবেশ-মিছিল-জমায়েত নিষিদ্ধ

দিল্লিতে ছাত্রছাত্রীদের উপর পুলিশি অভিযান, সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দিয়েছিল বেশ কয়েকটি সংগঠন। সেখানে কংগ্রেস, সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনও ছিল। কিন্তু ১৪৪ ধারা জারি করে সেসবের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছে প্রশাসনের তরফে। পুলিশ কমিশনার জানাচ্ছেন, দেশের অন্যান্য অংশের মতো বিক্ষোভ যাতে সহিংস পথ না যায়, তাই বিক্ষোভের আগে থেকেই তা দমানোর চেষ্টা করা হচ্ছে। বেঙ্গালুরু শহরে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় তার জন্যে কোনো ধরণের বিক্ষোভ প্রদর্শন বা জমায়েতের অনুমটি দেওয়া হচ্ছেনা বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026