রাজ্য

Lakshmir Bhandar: অ‍্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা সরাসরি, আপনি পেয়েছেন তো? চেক করুন

বাংলার মহিলাদের মুখে হাসি আরও ঝলমলে হতে পারে। রাজ্য সরকার একটা বড় ঘোষণা করেছিল। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে বলে জানা গিয়েছে।

২০২১ সালের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের মহিলারা নির্দিষ্ট সময় অন্তর টাকা পেতে শুরু করেন। যে মহিলারা কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তাঁদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকার নিয়েছিল এই পদক্ষেপ।

এ বছর লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই মতো শুরু হয়েছে প্রক্রিয়া। এবারেও মহিলাদের ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। যে মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তাঁরা এবার পাবেন অতিরিক্ত টাকা। আগে যারা ৫০০ টাকা করে পেতেন এবার তাঁরা পাবেন ১০০০ টাকা করে। যাঁরা হাজার টাকা করে পেতেন তাঁরা পাবেন ১,২০০ টাকা। সাধারণ মহিলারা মাসে মাসে এবার ১০০০ টাকা করে এবং আদিবাসী-তপশিলী জাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে পাবেন।

এই মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারে অ্যাকাউন্ট থাকা মহিলাদের জন্য বাড়তি টাকা পাঠানোর কথা ছিল। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না চেক করে নিন তাড়াতাড়ি। গোটা আর্থিক বছরে এর জন্য রাজ্য সরকারের কুড়ি হাজার কোটি টাকার ও বেশি টাকা খরচ হবে। দু’কোটিরও বেশি মহিলা বর্তমানে লক্ষীর ভান্ডার পাচ্ছেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026