ভাইরাল & ভিডিও

Arunita Kanjilal: খোলা আকাশের নীচে গিটারের সুরে ‘লাগ যা গালে’ গানটি গাইলেন অরুনিতা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

গতবছরের ‘ইন্ডিয়ান আইডল ১২’র রানার্সআপ অরুনিতা কাঞ্জিলাল। বনগাঁর মেয়ে অরুনিতা বাংলা নাম উজ্জ্বল করেছে ইন্ডিয়ান আইডলের মঞ্চে। বহু বড় বড় শিল্পীদের কাছ থেকে পেয়েছেন বাহবা। তবে অরুনিতা প্রথম স্থান অধিকার করতে না পারায় মনোক্ষুন্ন হয়েছিল বাংলার বেশ কিছু মানুষ। তবে সেই নিয়ে গায়িকার নিজস্ব কোনো ক্ষোভ নেই। তার কন্ঠে মুগ্ধ আট থেকে আশি সকলেই। এর আগে একাধিক বাংলা ও হিন্দি রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছে সে। সেখানেও প্রশংসিত হয়েছে প্রচুর। সম্প্রতি আবারও তার গানে মন ভরেছে সকলের।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায়ই নিজের গানের নানা ভিডিও শেয়ার করে থাকেন অরুনিতা কাঞ্জিলাল। আর সেই ভিডিও গুলি মানুষের মধ্যে ভাইরালও হয়। বেশ কয়েকদিন আগে রিল ভিডিও আকারে পুরনো একটি গানের ভিডিও শেয়ার করেছিলেন গায়িকা, যা আবারো মুগ্ধ করেছে সকলকে। যে ভিডিওটি এখনো ঘোরাফেরা করছে নেটনাগরিকদের স্ক্রোলিং ফিডে। লতা মঙ্গেশকরের কন্ঠে জনপ্রিয় ‘লাগ যা গালে’ গানটি আজও মানুষের কাছে খুবই প্রিয়। এই জনপ্রিয় স্যাড সংটি গেয়েই সম্প্রতি সকলকে মুগ্ধ করেছেন অরুনিতা।

ঠান্ডার মধ্যে, একেবারে সাধারণ পোশাকে, গিটারের সুরে, খোলা আকাশের নীচে শান্ত হবে দাঁড়িয়ে থেকে গানটি গাইলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। জায়গাটি কোথায় তা অবশ্য জানা সম্ভব হয়নি ভিডিওটি দেখে। সম্ভবত বিদেশেরই কোন এক জায়গায়। গান গাওয়ার সূত্রে প্রায়ই বিদেশ ভ্রমণে জান অরুনিতা। সেইরকমই কোন দূরে গিয়ে সম্ভবত কোন এক জায়গায় দাঁড়িয়ে বানিয়েছেন এই গানের ভিডিওটি, যা বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদের।

তার গান শুনতে পছন্দ করেন সকলেই। বর্তমানে তার অনুরাগী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশ থেকে বিদেশে। গত বছরের শেষের দিকেই লন্ডন ও কানাডায় লাইভ পারফর্ম্যান্সের জন্য টুরে গিয়েছিলেন অরুনিতা। সেখানকার অনুষ্ঠানের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপিং থেকে থেকেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। যা দেখতে বেজায় পছন্দ করেন তার অনুরাগীরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026