ইন্ডিয়ান আইডল সনির অন্যতম জনপ্রিয় একটি গানের রিয়্যালিটি শো। এই শোতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রতিভাবান প্রতিযোগিরা আসেন। যাদের মধ্যে থেকে কেউ কেউ ছিনিয়ে নেন সেরার সেরা শিরোপা। গতবছর ইন্ডিয়ান আইডল সিজন ১২’তে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছেন পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজন। ফার্স্ট রানার্সআপ হয়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। তবে এই সিদ্ধান্তে অল্প হলেও অসন্তুষ্ট হয়েছিল বাংলার মানুষ। তবে বিচারকদের রায় নিয়ে কোনোরকম কোনো ক্ষোভ ছিল না অরুনিতার।
বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এখন সোশ্যাল মিডিয়ার স্টার। তার যেকোনো গানের ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই লতা মঙ্গেসকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গাওয়া একটি গান গেয়েছিলেন অরুনিতা, যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক মিউজিক ভিডিওতে প্লেব্যাক করে ফেলেছেন তিনি। দেশ-বিদেশের মাটিতে করেছেন একাধিক লাইভ পারফর্ম্যান্স। তার কন্ঠে মুগ্ধ অসংখ্য মানুষ। তরুণ বয়সেই অনেক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। ছোট থেকেই গায়িকা হওয়ার শখ তার। পড়াশোনার পাশাপাশি গান শেখাকে সমান গুরুত্ব দিয়েছিলেন অরুনিতা। আজ তার ফল পেয়েছেন হাতেনাতে।
সোশ্যাল মিডিয়ার পাতায় তার গানের ভিডিও থেকে থেকেই ভাইরাল হতে থাকে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকের একটি পেজের মাধ্যমে। ‘মিউজিক প্লাস’ নামক একটি পেজ থেকে অরুনিতা কাঞ্জিলালের এই গানের ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে একটি লাল বাটিক প্রিন্টের কুর্তিতে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে, হালকা সাজে ছিলেন তিনি। সম্ভবত এই ভিডিওটি তার জন্মদিনের দিন বানিয়েছিলেন অরুনিতা। শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত বলিউডের অন্যতম হিট ছবি ‘রব নে বানা দি জোড়ি’র অন্যতম রোমান্টিক গান ‘তুজমে রাব দিখতা হ্যায়’। সাম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে সেই গানটিই গাইতে শোনা গিয়েছে অরুনিতাকে।
সম্প্রতি এই ভিডিওটি ৪’ঠা ফেব্রুয়ারি শেয়ার করা হয়েছে উক্ত পেজ থেকে। এই মুহূর্তে এই ভিডিওর ভিউজ আড়াই লাখ ছাড়িয়েছে। পছন্দও করেছেন বহু মানুষ। শেয়ারও হয়েছে প্রচুর। তার গান শুনে আবারো তাকে প্রশংসায় ভরিয়েছেন তার অসংখ্য অনুরাগীরা। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই, তা স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…