চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন জনপ্রিয় চর্চিত জুটি হল পবনদীপ আর অরুনিতা। দুজনেই নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান দখল করেছে বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন শোতে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে। আর দুজন নিজেদের গান দিয়ে আরো জম
ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি শোয়ের শেষেও চুপিচুপি একে অপরকে ডেট করছেন। আর দর্শকদের চোখে এঁরা হলে অরুদীপ।
এই জুটির রোম্যান্স আর সুরের জাদু ভারতে সীমাবদ্ধ নেই। এদের দুজনের গানের জাদু ছড়িয়ে পড়েছে সুদুর লন্ডনে। কিছুদিন আগে লন্ডনের একটি কনসার্টে জুটি বেঁধে গান গাইলেন তাঁরা। ‘চেন্নাই এক্সপ্রেস’এর ‘মনওয়া লাগে’ গানটি একসঙ্গে গাইলেন পবনদীপ অরুণিতা। শ্রোতাদের মাঝে তখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। এমনকি একের পর মিউজিক অ্যালবামে জুটি হিসেবে গান গেয়ে তাক লাগাচ্ছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হায়দরাবাদে লাইভ ফারফর্ম করছেন ‘ইন্ডিয়ান আইডল’ জুটি।
তারপর এই লাভ বার্ডস পাড়ি দেবেন কানাডা। সম্প্রতি অরুণিতা-পবনদীপের এক ফ্যান পেজ থেকে এই বিষয়টা প্রকাশ্যে আনা হয়েছে। সেই ফ্যান পেজ থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে দুজনের ভিসার কাজ চলছে। সবকিছু হয়ে গেলে বছরের শেষে কানাডাতে শো করতে যাবেন। এরপর দর্শকদর মন জয় করে নেবেন তাঁরা। আর এই খবর জানতে পেরে অরুদীপ ফ্যানেরা খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। এদের গান শোনার অপেক্ষায় আছেন তাঁরা। আবার অনেকের প্রশ্ন মিউজিক ট্যুর নাকি ঘুরতে যাচ্ছেন এই জুটি। অবশ্য এর উত্তর সময় দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…