বিনোদন

Arunita-Pawandeep: সকলের সামনে আংটি আদানপ্রদান করলেন অরুণিতা-পবনদীপ! পরস্পরকে বলেই দিলেন ‘মনজুর দিল’

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি নাম হল পবনদীপ আর অরুনিতা। নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান দখল করেছে বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে।

ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি শোয়ের শেষেও চুপিচুপি একে অপরকে ডেট করছেন। আর দর্শকদের চোখে এঁরা হলে অরুদীপ।

অরুদীপ নিজের অনুরাগীদের জন্য নতুন চমক দিলেন। সদ্য প্রকাশ্যে এসেছে পনবদীপ-অরুণিতার নতুন মিউজিক ভিডিও, ‘মনজুর দিল’। আর সেই মিউজিক ভিডিয়ো জুড়ে দুজনে প্রেমের সাগরে ডুব দিলেন। কখনও হাঁটু মুড়ে বসে ভালোবাসা অরুণিতার হাতে আংটি পরালেন পবনদীপ, কখনও আবার পাহাড়ি পবনের বাহুডোরে ধরা দিলেন বনগাঁর মেয়ে। এই ভিডিও দেখে অনুরাগীরা তো রীতিমতো হাঁ অরুদীপের অনস্ক্রিন রসায়ন দেখে। দিন যত যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মিউজিক ভিডিয়োর ভিউস সংখ্যা।

মাত্র দু-দিনেই পঞ্চাশ লক্ষের দর্শক দেখে ফেলেছেন পবনদীপ-অরুণিতার এই নতুন মিউজিক ভিডিও। এই নতুন মিউজিক ভিডিও ‘মনজুর দিল’ কম্পোজ করেছেন আশিস কুলকার্নি এবং পবনদীপ। আর গানের কথা লিখেছেন আরাফাত মেহমুদ। এই প্রথম নয়, এর আগে ‘তেরে বগের তেরে উমিদ’ এবং ‘ও সাঁইয়া’ গান সকল দর্শকদের উপহার দিয়েছেন ইন্ডিয়ান আইডল ১২-এর সেরা দুই প্রতিযোগী। তবে প্রেমের গানে এই প্রথম অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা গেল ‘অরুদীপ’ কে। অনুগামীরা সকলকে প্রিয় জুটির তকমা দিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026