দেশ

Covid-19 Vaccine : ‘ভ্যাকসিন শেষ, বন্ধ ১৮ ঊর্ধ্বের টিকাকরণ’, মোদিকে চিঠি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে নাজেহাল গোটা দেশবাসী। এই মুহূর্তে দেশজুড়ে চলছে টিকাকরণ ব্যবস্থা। মারণ রোগের দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় এই টিকাকরণ। বেশকিছু রাজ্যে তৃতীয় পর্যায়ের টিকাকরণ ব্যবস্থা চলছিল। কিন্তু দেশজুড়ে টিকাকরণ এর মাঝেই একাধিক রাজ্যে টিকার ঘাটতি দেখা গিয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবার ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার জেরে আজ শনিবার সকাল থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে জানিয়েছেন, “ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। দিল্লির ৮০ লাখ ভ্যাকসিন প্রয়োজন যাতে আগামী ৩ মাসে সবাইকে ভ্যাকসিন দেওয়া যায়। কিন্তু মে মাস পর্যন্ত আমরা মাত্র ১৬ লাখ ভ্যাকসিন পেয়েছি। জুন মাসে আমরা মাত্র আর ৮ লাখ ভ্যাকসিন পাবো। এই গতিতে যদি ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলে তাহলে সব প্রাপ্তবয়স্কদের টিকাকরণের কাজ শেষ হতে ৩০ মাস সময় লেগে যাবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে কেন্দ্র এবং দিল্লি সরকারের মধ্যে টিকার চাহিদা নিয়ে দ্বন্দ্ব চলছে। একদিকে দিল্লি সরকার দাবি করছে যে কেন্দ্র সরকার তাদের সময়মতো ভ্যাকসিন ডোজ পাঠাচ্ছে না। অন্যদিকে কেন্দ্র দাবি করেছে দিল্লি সরকার নির্দিষ্ট করে জানাতে ব্যর্থ হয়েছে যে তাদের কত ভ্যাকসিন প্রয়োজন। যদিও কেন্দ্রের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি বলেছেন যে কেন্দ্র সরকার ও বিজেপি মিথ্যা কথা বলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026