নিউজ

ক্ষমতায় আসতে মরিয়া কেজরিওয়ালের সরকার, প্রকাশ করল ‘গ্যারান্টি কার্ড’

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশে জ্বলছে আগুন, প্রতিদিনই বিজেপি বিরোধী দলগুলি তাদের লাগাতার কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। রাস্তায় নেমেছেন প্রথম সারির নেতা-নেত্রীবৃন্দ। বিজেপি বিরোধী দলগুলি বারবার স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রের এই আইন তারা মানেন না এবং তাদের অধিকৃত রাজ্যে তা কখনই লাগু হবে না।

সব বিজেপি বিরোধী দলগুলির মতই প্রতিবাদে নেমেছিল দিল্লির সরকার আম আদমি পার্টি বা AAP। স্বচ্ছ সরকার ও নাগরিক পরিষেবাকে হাতিয়ার করে এবার নির্বাচনে নামতে চলেছে আম আদমি পার্টি। আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তারপর ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন হবে ৭০ টি আসনে। ১১ ফেব্রুয়ারি ভোট গননা এবং ফলাফল ঘোষনা করা হবে।

আরও পড়ুন : দিল্লির লড়াইয়ে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ, থাকছে চমক

ভোটের জন্য তোরজোর শুরু করেছে দিল্লির রাজনৈতিক দলগুলি। গত ২০১৫ এর বিধানসভা ভোটে ৭০ টির মধ্যে আপ পায় ৬৭ টি আসন এবং বিজেপি পায় তিনটি আসন। তবে দিল্লির এবারের বিধানসভা ভোটে বিজেপি জেতার হাতিয়ার হল সিএএ।

এদিন অরবিন্দ কেজরিওয়াল তার দলের কথা মত গ্যারান্টি কার্ড প্রকাশ করেন। যেই কার্ডে দিল্লির মানুষকে আগামী পাঁচ বছর তারা ক্ষমতায় আসলে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে খসড়া। তবে তিনি বলেন এটি তার দলের নির্বাচনী ইস্তাহার নয়।

আরও পড়ুন : কংগ্রেস, সিপিআইএম এবং টিএমসি হিন্দু-বিরোধী, তাই সিএএ-র বিরোধিতা করছে : দিলীপ ঘোষ

আগামী পাঁচ বছর তারা ক্ষমতায় আসলে যে যে সুবিধা গুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই কার্ডের মাধ্যমে তা হল, ২৪ ঘণ্টা বিদ্যুতের পরিষেবা, এবং বিনামূল্যে দেওয়া হবে ২০০ ইউনিট বিদ্যুৎ। ২৪ ঘণ্টা পাণীয় জলের পরিষেবা, যা আগামী পাঁচ বছরে ২০ হাজার লিটার করার লক্ষ্য রাখা হয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা।

মহিলাদের পাশাপাশি পড়ুয়াদের বিনামূল্যে বাসে যাতায়াত, সরকারি বিদ্যালয়ে ভালো মানের পড়াশুনা, সুস্থ আবহাওয়া, যমুনার সংস্কার, প্রত্যেক বস্তিবাসীকে পাকা ঘর, ৩০০ শতাংশ দূষণ মুক্ত পরিবেশ এছাড়াও গোটা দিল্লিকে সিসিটিভির আওতায় মুড়ে ফেলা সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026