Image Source ; Zee News
আর্য পারমানার নাম অনেকেই হয়তো জানেন,বিশ্বের সর্বত্র সাড়া ফেলেছিল সে, বছরটা ২০১৬, সেই সময় তার বয়স ১০ বছর কিন্তু ওজন ছিল ১৫০ কেজি। ছোটবেলায় স্বাভাবিক থাকলেও ২০১৪ সাল থেকে ওজন বাড়তে শুরু করে আর্যর। ২০১৬ সালে গোটা বিশ্বে পরিচিত সে, খেলতে ইচ্ছা করলেও খেলতে পারত না, ওঠাবসা, হাঁটাচলা সবেতেই তার কষ্ট হতো কিন্তু এই আর্য পারমানা আবার একবার সবার নজরে উঠে আসলো ৮৭ কেজি ওজন কমিয়ে। তার নতুন ছবি দেখে অবাক হবেন অনেকেই।
ইন্দোনেশিয়ার সরকার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল তার। মাত্র চার বছরে ৮৭ কেজি ওজন কমিয়ে আর্য দেখিয়ে দিল ইচ্ছাশক্তি থাকলে মানুষ সব করতে পারে। কোন অস্ত্রপচার নয়, নিয়মিত ব্যয়াম আর ডায়েট করে এই যুদ্ধ জয় করেছে সে। ধীরে ধীরে ওয়াকআউট বাড়িয়েছে আর্য।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে সাক্ষী থাকল এক নতুন ঘটনার, মসজিদে উড়ল জাতীয় পতাকা
তার প্রশিক্ষক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি সাহায্য মাত্র করেছে আর্যর ইচ্ছাশক্তি, মনের জোর ছিল বলেই সে এতটা ওজন কমাতে পেরেছে। এখন সে লোহাও তুলতে পারে, ফুটবলও খেলতে পারে। ইন্দোনেশিয়ার এই কিশোর তার কঠিন অধ্যাবসায়ে নিজেকে প্রমাণ করেছে, অধিকার চেহারার কষ্টকে সরিয়ে ফেলেছে নিজের জীবন থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…