বিনোদন

Aryan Khan: বন্দীদশায় বাবা-মা’র সঙ্গে মাত্র ১০ মিনিট ভিডিয়ো কলে কথা, বাবা মাকে দেখে কেঁদে ফেলল আরিয়ান

গত কয়েক সপ্তাহ ধরে বলিউডের বিনোদন জগৎ উত্তাল। মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান । বারংবার জামিনের আবেদন খারিজ হচ্ছে তাঁর। সারা জীবন বিলাস করে মান্নতে থাকার পর জেলবন্দি হয়ে অবস্থা খারাপ আরিয়ানের।কয়েদি নম্বর ৯৫৬। মুম্বইয়ের হাইপ্রোফাইল আর্থার রোড জেলে এখন এটাই পরিচয় শাহরুখ খান পুত্রের। ইতিমধ্যেই জেলের মূল ব্যারাকে স্থানান্তরিত করা হয়েছে মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানকে।

বৃহস্পতিবারই আর্থার রোড জেলের সুপারিন্টেডেন্ট নীতিন ওয়েচাল জানিয়েছেন, শাহরুখ-গৌরীর তরফে গত ১১ অক্টোবর ৪,৫০০ টাকার মানি অর্ডার পেয়েছেন আরিয়ান। জেলে থাকাকালীন পরিবারের তরফে সর্বোচ্চ এই টাকাই প্রতি মাসে পেতে পারেন কোনও অভিযুক্ত বা আসামি। জেলের ভিতরের হাত খরচের জন্য মিলবে এই টাকা। এই টাকায় জেলের কয়দীরা ক্যান্টিন থেকে নিজেদের প্রয়োজনীয় শুকনো খাবার যেমন কেক, বিস্কুট ইত্যাদি কিনতে পারবে আরিয়ান।

বিশেষ এনডিপিএস আদালত গত বৃহস্পতিবার সংরক্ষিত রেখেছে আরিয়ান খানের জামিনের আবেদনের রায়। ইতিমধ্যে এনসিবির তরফে শাহরুখ পুত্রের জামিনের বিরোধিতা করে একাধিক তত্ত্ব পেশ করা হয়েছে আদালতে। ম্যারাথন সওয়াল-জবাব পর্ব শেষে নিজের রায় সংরক্ষিত রেখেছেন বিচারক ভিভি পাটিল। এখন দশেরাতে ছুটির পর আগামী বুধবার খুলবে কোর্ট।৷ আর এই দিনই সেইদিন আরিয়ান-সহ আরবাজ ও মুনমুন ধমেচার জামিনের আবেদনের রায় ঘোষণা করবে সেশন কোর্ট। দশেরাতে এবং তার পরেও আর্থার রোড জেলের ‘কয়েদি নম্বর ৯৫৬’ হিসাবেই কাটবে আরিয়ানের জীবন।

গ্রেফতারির পর কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর সম্প্রতি অন‍্যান‍্য কয়েদিদের সঙ্গে থাকতে হচ্ছে বাদশা পুত্র আরিয়ানকে। করোনাকালে এখন কারোরই পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই। তাই মাসে দু তিনবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন জেলবন্দিরা। সেই নিয়মমতোই শুক্রবার অর্থাৎ আজ ভিডিও কলে বড় ছেলের সঙ্গে কথা হল শাহরুখ-গৌরীর।
মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল আরিয়ানকে কথা বলার জন্য। জেলের এক সিনিয়র আধিকারিক সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, আরিয়ান নিজের মা গৌরি খানের নম্বর দিয়েছিলে। সেই নম্বরেই মাত্র দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন তিনি বাবা মায়ের সঙ্গে। ওই টুকু সময়ে কথা বলতে বলতে নাকি কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের কান্না দেখে তাঁরাও কষ্ট পাচ্ছেন।

শোনা যাচ্ছে, গৌরিও নাকি ঠাকুরের কাছে মানত করেছেন যতদিন না ছেলে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরত আসছে ততদিন তিনি কোনো মিষ্টি মুখে খাবেন না। এই নবরাত্রিতেও কোনো মিষ্টি খাননি গৌরি। গত সপ্তাহে জন্মদিন ছিল তাঁর আর সেদিন জামিনের মামলা ছিল। কিন্তু সেদিন ও আবেদন খারিজ হয়ে যায় আরিয়ানের। এই প্রথম নিজের মায়ের জন্মদিনে পাশে ছিলেননা তিনি। এই দিন কোনো রকম জন্মদিন সেলিব্রেশন করেননি শাহরুখ গৌরি। এমনকি শাহরুখ ও সব কাজ বন্ধ রেখেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026