ওয়েব সিরিজের পরিচালনা দিয়ে কাজ শুরু করবেন আরিয়ান খান, নাম ‘স্টারডম’

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই। পাশাপশি এখন নতুন করে লাইমলাইটে আসছেন আরিয়ান খান।

আরিয়ান খান খুব শীঘ্রই এন্ট্রি নেবেন লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে। তবে বাবার মত পর্দার সামনে আসবেন না তিনি। বরং তাঁর ক্যারিয়ার শুরু হবে ক্যামেরার পিছনে। ডিরেক্টর হিসেবে কাজ করবেন আরিয়ান খান। অভিনয় নয়, পরিচালনা দিয়েই চলচ্চিত্রে কেরিয়ার শুরু করবেন তিনি। এই সিরিজের নাম বলা হচ্ছে, ‘স্টারডম’। এটি প্রযোজনা করবেন শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। বর্তমানে এই সিরিজের প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আরিয়ান নিজেই এই সিরিজটি লিখেছেন এবং তিনি এটি পরিচালনা করছেন। ‘স্টারডম’ হবে ৬ পর্বের সিরিজ।

এই প্রসঙ্গে নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আরিয়ান খান। তিনি একটি ছবি পোস্ট করেছেন যাতে তাঁকে স্ক্রিপ্ট লিখতে দেখা গেছে। যার উপরে বড় অক্ষরে লেখা ছিল ‘ফর আরিয়ান খান’। এর পাশে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট লেখা একটি ক্ল্যাপবোর্ড ছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘লেখার কাজ শেষ। এখন কথা বলার অপেক্ষা নেই অ্যাকশনের।’ এই পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026