সোমবার নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ হামলার বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে।
লাঠি ও পাথর নিয়ে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও সন্ত্রাস ছড়ায়। ক্যাম্পাসের মধ্যে তারা শিক্ষার্থী ও শিক্ষকদের লক্ষ্য করে হামলা চালায়। জেএনইউ শিক্ষার্থীদের ইউনিয়ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুব শাখা অখিল ভারতীয় ছাত্র পরিষদ (এবিভিপি) এর সদস্যদের দোষ দিয়েছে। এবিভিপি অস্বীকার করে বলে যে, হামলা চালাতে তাদের প্ররোচিত করা হয়েছিল এবং বামপন্থী শিক্ষার্থীদের দ্বারা প্রথমে আক্রমণ করা হয়।
আরও পড়ুন : জেএনইউ-র অমানবিক হামলার ঘটনায় নিন্দা দেশজুড়ে, দিল্লি পাঠাচ্ছেন তৃণমূল সাংসদদের
জেএনইউ কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীদের বিশাল বাহিনী মোতায়েন করেছে। ক্যাম্পাসের ভিতরে পরিচয়পত্র সহ কেবলমাত্র শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দিচ্ছে। ক্যাম্পাস জুড়ে হোস্টেল, প্রশাসন ব্লক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলির বাইরে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
উর্ধ্বতন পুলিশ আধিকারিকরা বাইরে জড়ো হওয়ার সাথে সাথে জেএনইউয়ের ফটকগুলি লোহার শিকল দিয়ে বন্ধ করা দেওয়া হয়। দাঙ্গা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির ধারার অধীনে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার অভিযোগে দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।
রবিবার জেএনইউতে মুখোশধারী দুষ্কৃতীর দল ছাত্র এবং শিক্ষকদের উপর হামলা চালানো এবং হোস্টেলে ভাঙচুরের ঘটনায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করে। সোমবার তাদের বিক্ষোভ অব্যাহত রাখার পরে দেশজুড়ে হাজার হাজার মানুষ তাদের সঙ্গে বিক্ষোভ শুরু করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…