বিরোধীরা সরকারকে যত খুশি কোনঠাসা করার চেষ্টা করুক না কেন, দেশে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করতে দৃঢ় সংকল্প বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার। পশ্চিম দিল্লির ভান্ডারা পার্কে দাঁড়িয়ে মঙ্গলবার এমনই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে আবারও উত্তাল হলো দিল্লির কিছু অংশ।
স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ‘আমি বিরোধীদের বলতে চাই যত খুশি রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু নরেন্দ্র মোদীর দৃঢ় সংকল্প এতদিন ধরে বঞ্চনার শিকার হওয়া মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দিতে এবং এটা আমরা নিশ্চিত করবো।’ একইসঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের পরিবর্তন নিয়ে বিক্ষোভরত দিল্লির সীলমপুর এলাকার মানুষদের প্রতিও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য দেশ জুড়ে এই বিক্ষোভের দায় কংগ্রেসের উপর চাপিয়েছেন। ঝাড়খণ্ডের বিধাননগর এলাকায় এক নির্বাচনী সভায় এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেস কি সমস্ত পাকিস্তানীকে নাগরিকত্ব দিতে চাইছে? হিম্মত থাকলে তা ঘোষণা করুক ওরা।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…