কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন(সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)-এর বিরুদ্ধে দেশে প্রতিদিনই কোথাও না কোথাও চলছে বিক্ষোভ, দাঙ্গা, অশান্তি। যার জেরে আটকে যাচ্ছে সড়ক পথ, অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ থেকে সকলে। অবস্থান বিক্ষোভ দিনের পর দিন চললে সেই অঞ্চলটিও হয়ে যায় অশান্ত।
দিনের পর দিন শাহিনবাগে রাস্তা আটকে মহিলা বিক্ষোভকারীরা আনদোলন চালালেও সেই বিক্ষোভের ক্ষতিকারক প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। এবার সিএএ – এর বিরুদ্ধে শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে ধর্নায় বসেন প্রায় দু’শোরও বেশি মহিলা প্রতিবাদকারী। তাদের অধিকাংশের হাতে ছিল দেশের জাতীয় পতাকা। সঙ্গে তারা অবিরাম ‘আজাদি’ স্লোগান দিচ্ছিলেন। এরপর রবিবার সকালে সেখানকার পরিস্থিতি জটিল হওয়ার ফলে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলেও ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : প্রশিক্ষণের সময় গোয়ায় ভেঙে পড়ল MiG-29K বিমান, প্রাণে বাঁচল পাইলট
অবস্থান প্রতিবাদে অনড় মহিলা প্রতিবাদকারীদের দাবী ‘সিএএ ও এনআরসি থেকে মুক্তি চাই।’ এরপর সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান। দিল্লির আরও এক গুরুত্বপূর্ণ রাজপথে ফের নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু হলো। মহিলা প্রতিবাদীদের বুঝিয়ে রাস্তা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নিতে বলা হলেও তারা কেউ তা মেনে নেননি। এরপর সেখানে কোনো মেট্রোরেল চলবে না এবং দাঁড়াবেও না বলে জানিয়েছে জাফরাবাদ মেট্রো রেল কর্তৃপক্ষ। অবস্থান বিক্ষোভের ফলে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহার সংযোগকারী ৬৬ নম্বর রাস্তা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…