রাজ্য

বাংলা সফরে আসছেন মিম প্রধান ওয়েইসি, একুশে নির্বাচনে ১০০ এর বেশি আসনে দেবেন প্রার্থী

একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখলের উদ্দেশ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি পুরোদমে কাজ করার জন্য মাঠে নেমে পড়েছে। এরই মাঝে সংখ্যালঘু ভোটের জোরে বিহারের নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছিল এআইএমআইএম। তারপর থেকেই তারা বাংলায় তাদের আধিপত্য বিস্তার করবে বলে হুংকার দিচ্ছে। এবার এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি ঘোষণা করে দিলো তারা একুশের নির্বাচনে বাংলায় ১০০ টির বেশি আসনে তাদের প্রার্থী দেবে।

ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে মিমের প্রতিনিধি দল হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে গিয়ে তারা আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনে মিমের রণনীতি তৈরি করবে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ থেকে মিম নেতা আসাদুল শেখ এর নেতৃত্বে একটি দল হায়দ্রাবাদে গেছে। সেখানে তারা মিম প্রধান ওয়েইসি র সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বৈঠক করে তারা স্থির করেছে, বাংলায় মিমের ঝান্ডা ওরাতেই হবে আগামী নির্বাচনে। আর সেই লক্ষ্যেই বাংলার ১০০ টির বেশি আসনে প্রার্থী দেবে ওয়েইসি। সেই সাথে ২২ টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ১৮ টিতে প্রার্থী দিতে চলেছে মিম। তাদের পাখির চোখ মুর্শিদাবাদ জেলা।

মিম এর তরফ থেকে এছাড়াও এর মধ্যেই জানানো হয়েছে খুব শীঘ্রই বিধানসভা ভোটের আগে বাংলা সফরে আসবেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি নিজে। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে বেশ ভালোই ফল করেছিল ওয়েইসি দল। তারপর থেকেই বাংলায় একাধিক জায়গায় তাদের সংগঠন মজবুত করছে মিম। অবশ্য বেশ কিছু বছর আগে থাকতেই রাজ্যে বিভিন্ন জেলায় সংগঠন করার কাজ চালিয়ে যাচ্ছে মিম। বিশেষ করে বাংলার মুর্শিদাবাদ জেলা মিমের শক্ত ঘাঁটি। তাই তারা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় তাদের প্রধান আসাদউদ্দীনকে আনতে চায়।

প্রসঙ্গত, কিছুদিন আগে বিহারের নির্বাচনের ফল ঘোষণার পর বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু হয়েছিল যে বিজেপি ভোট কাটার হিসেবে কাজ করবে নয়তো তৃণমূলের পক্ষে লড়বে। কিন্তু তেমন কিছুই হলো না। মিম স্বতন্ত্রভাবে পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্ব দেখান দিতে চায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মিমের এরকম কার্যকলাপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026