অযোধ্যার সমস্যা দিনের পর দিন এক নতুন রূপ ধারন করছে। এবার অযোধ্যা মামলা নিয়ে মুখ খুললেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুলের মতে আসাদউদ্দিন ওয়েইসি ভারতের দ্বিতীয় জাকির নায়েক হয়ে উঠতে চলেছেন। এছাড়াও তিনি ওয়েইসিকে হুমকি দেন, প্রয়োজন হলে ওয়েইসির বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী কেন্দ্র সরকার কড়া ব্যবস্থা নেবে।
অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় নিয়ে মোটেও খুশি নয় অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন। প্রথমে চুপ থাকলেও শুক্রবার সুপ্রীম কোর্টের রায়ের সমালোচনা করেন তিনি। তিনি টুইট করে বলেন, মসজিদ ফেরত চাই। তার উত্তরে বাবুল সুপ্রিয় বলেন, এআইএমআইএম এর প্রধান দ্বিতীয় জাকির নায়েক হতে চলেছে। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বারবার সমালোচনা করছেন তিনি, যদিও তাকে চুপ করানোর ক্ষমতা কেন্দ্রের আছে। যা ভবিষ্যতে ওয়েসির ওপর প্রয়োগ হতে পারে।
শুক্রবার সাংবাদিকদের সামনে ওয়েইসি বলেন, আমাদের যুদ্ধ এক টুকরো জমির জন্য নয়। আমরা লড়াই করছি আইনি অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট উল্লেখ আছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়নি। সুতরাং আমাদের মসজিদ চাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…