বলিউড

প্রথমে অমিত কুমার, এবার ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আশা ভোঁসলে

বর্তমানে বেশ কয়েকদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্ডিয়ান আইডল ১২। এই রিয়েলিটি শো এর একটি এপিসোডে প্রতিযোগীদের বলা হয়েছিল যেন তারা কিশোর কুমারের গান পরিবেশন করেন। কিশোর কুমার স্পেশাল ওই এপিসোডে হিমেশ রেশমিয়া এবং নেহা কক্কর কিশোর কুমারের গান গেয়েছিলেন। কিন্তু এই শো শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

প্রথমে ইন্ডিয়ান আইডলের বিরুদ্ধে মন্তব্য করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে দেন তাঁর পুত্র অমিত কুমার। অমিত কুমার বলেন, আমি যে পরিমাণ টাকা চেয়েছিলাম চ্যানেল কর্তৃপক্ষ আমাকে দিয়েছিল এবং আমাকে অনুরোধ করেছিল যেন অনুষ্ঠানে সকলের গানের প্রশংসা করা হয়। কিশোর কুমার এর মত করে কেউ গান গাইতে পারবেন না। এরা শুধু কিশোরের রূপ তেরা মস্তানা জানে, আর কিছুই জানেনা। শুধু অমিত নিজে না নেটাগরিকরাও এই অনুষ্ঠানের কড়া নিন্দা করেন। অভিযোগ ওঠে হিমেশ এবং নেহা নাকি নিজেরাও কিশোর কুমারের গান ঠিক করে গাইতে পারেননি।

এবারে অমিত কুমারের সঙ্গে এক তালিকায় নাম লেখালেন জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। আশা বললেন, “এদের কাছে নতুন গান নেই। এরা পুরনো গানের ওপরে এখনো নির্ভর করে আছে। আমাদের গাওয়া গান নতুন করে গাইছেন এরা। ভালো লাগছে, কিন্তু পুরনো আমলের স্বর্ণ যুগের যে সব গান এটা ভেঙে চুরে নিজেদের মতো করে নেচে গেয়ে পরিবেশন করছেন। নতুন প্রজন্মের শিল্পীরা এটা মেনে নিয়েছেন।”

তিনি আরো বলেন, “এটাই আমার কাছে আনন্দ ও গর্বের বিষয় যে এখনও পুরোনো দিনের গানকে আঁকড়ে ধরে থাকতে হচ্ছে নয়া প্রজন্মকে। তা সে যেভাবেই গাওয়া হোক না কেন।” তবে তিনি আরো জানান, “কবে যে এসব গান গেয়েছি নিজেই ভুলে গেছি। তবে নতুন প্রজন্ম এই সমস্ত গানকে মনে রেখেছে, সেগুলো গাইছে। এটাই একজন শিল্পীর কাছে সবথেকে বড় পাওয়া।” তবে শিল্পীর এই কথার মধ্যে যে সরাসরি সমালোচনা মিশে আছে, তা সকলের গোচরে এসেছে। ফলে এই মন্তব্যের ফলে চাপে আজকের যুগের নতুন সংগীতশিল্পী মহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026