বিনোদন

Ashna Habib Bhabna: বেনারসী দিয়ে বানানো গাউনেই মন জয়, কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন ভাবনা

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) শুরু হয়ে গিয়েছে কিছুদিন হল। আন্তর্জাতিক মঞ্চে সবথেকে সম্মানীয় এই চলচ্চিত্র উৎসবে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন সিনেমা জগতের মানুষের ঢল নামে। সিনেমার সঙ্গে সঙ্গে অলোচনায় উঠে আসে তাঁদের পোশাক আশাক। তাই ফ্যাশন জগতের মানুষদেরও কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের দিকে বিশেষ নজর থাকে। ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে অন্যান্য বারের মতোই এবারেও আসর ঝলমল করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আডবানীর মতো তারকারা। এঁদের মাঝেই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন আরেক সুন্দরী, আশনা হাবিব ভাবনা (Ashna Habib Bhabna)।

বাংলাদেশের এই জনপ্রিয় চলচ্চিত্র তারকা প্রথম বারের মতো গিয়েছে কান চলচ্চিত্র উৎসবে। তবে কোনো ছবির ব্যানার বা কোনো ব্র্যান্ডের মুখ হয়ে নয়, নিজ উদ্যোগেই স্বনামধন্য এই উৎসবে পৌঁছেছেন তিনি। আর সেখানে যাওয়া ইস্তক চোখ ধাঁধানো ফ্যাশন সেন্সের ঝলক দেখিয়ে নজর কেড়ে নিচ্ছেন ভাবনা। তবে তাঁর সাম্প্রতিক একটি পোশাক বিশেষ ভাবে চর্চিত হয়েছে বাংলাদেশ সহ ভারতেও।

যেখানে বিভিন্ন দেশি বিদেশি ডিজাইনারের চোখ ধাঁধানো গাউনে ধরা দিচ্ছেন অধিকাংশ তারকারা, সেখানে ভাবনা হাঁটলেন অন্য পথে। কাতান বেনারসীর তৈরি রাজকীয় গাউনে রেড কার্পেটে হাঁটলেন তিনি। মেরুনের উপরে সর্বাঙ্গে সোনালী জরির কারুকাজ করা, ট্র্যাডিশনাল এবং আধুনিকতার মিশেলে পোশাকটিতে যেন সব নজর কেড়ে নিয়েছিলেন ভাবনা। পোশাকটির সঙ্গে মানানসই সোনার গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এই লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ভাবনা। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। শুধু এই পোশাকটিই নয়, নিজের মায়ের বিয়ের লাল শাড়িতেও রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে ভাবনাকে। কান চলচ্চিত্র উৎসবের একগুচ্ছ ছবি তিনি নেট মাধ্যমে শেয়ার করেছেন নিজের অনুরাগীদের জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026