মূল্যবৃদ্ধির কারণে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে মধ্যবিত্তদের জীবনযাপন। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জীবনে চলার পথে প্রত্যেকটি জিনিসের দাম লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। আয় না বাড়লেও, বাড়ছে খরচা। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে মূল্য বৃদ্ধি পাচ্ছে গ্যাস সিলিন্ডারেরও। এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। এককথায় বলা চলে, আজকাল সারা দেশে এলপিজি সিলিন্ডারের দাম আকাশচুম্বী।
তবে এই সমস্যা সমাধানের জন্য সরকার এমন একটি স্কিম চালু করেছে যার অধীনে আপনি মাত্র ৫০০ টাকা খরচ করে গ্যাস সিলিন্ডার বাড়ি নিয়ে আসতে পারবেন। বর্তমানে গোটা দেশে প্রায় গ্যাসের দাম চলছে ১১০০ টাকা। সেই হিসাবে আপনি যদি ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারেন তাহলে আপনি প্রত্যেকটি সিলিন্ডারের জন্য ৬০০ টাকা সাশ্রয় করছেন। রাজস্থান সরকার ঠিক করেছে যে যাদের বিপিএল কার্ড রয়েছে এবং উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত তাদের মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ইতিমধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই স্কিমের কথা ঘোষণা করেছেন।
আসলে রাজস্থান সরকারের পক্ষ থেকে ৬০০ টাকা করে প্রত্যেক গ্রাহকদের জন্য ভর্তুকি দেওয়া হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী অশোক গেহলট সুবিধাভোগী উৎসব কর্মসূচিতে ‘ইন্দিরা গান্ধী গ্যাস সিলিন্ডার ভর্তুকি প্রকল্পের’ প্রথম ধাপের উদ্বোধন করেন। এর অধীনে, মুখ্যমন্ত্রী ১৪ লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬০ কোটি টাকা স্থানান্তর করেছেন। এই প্রকল্পের অধীনে, বছরে ৫০০ টাকা হারে ১২ টি সিলিন্ডার দেওয়া হবে। এরপরে, সুবিধাভোগীকে সিলিন্ডার পেতে স্বাভাবিক মূল্য দিতে হবে। আপনি যদি রাজস্থানের বাসিন্দা হন এবং ভর্তুকির টাকা আপনার অ্যাকাউন্টে না আসে তাহলে আপনার অ্যাকাউন্টটিকে আধারের সাথে লিঙ্ক করা প্রয়োজন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…