গুঞ্জন অনেকদিন থেকেই উঠেছিল যে এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ছাড়তে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই তারকা অফস্পিনার কে আইপিএল ২০২০ তে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতে দেখা যাবে।
২০১৮ সালে ৭ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ছেড়ে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দেন রবিচন্দ্রন অশ্বিন। পরপর দু’বছর পাঞ্জাব দলকে নেতৃত্ব দেন তিনি। কিন্তু পাঞ্জাবের পারফরম্যান্স সেভাবে দেখা যায়নি। এবারে নিলামের আগে পাঞ্জাব দুজন খেলোয়াড়কে ছেড়ে দেবে বলে জানা যায় কিন্তু কোন দুজনকে সেটা জানা যায় নি।
সংবাদ সংস্থা পিটিআই কে বিসিসিআই এর এক কর্তা জানান অশ্বিন কিংস ইলেভেন পাঞ্জাব ছাড়ছে এবং তিনি দিল্লি ক্যাপিটালস এ যোগ দিতে চলেছেন। তাই যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা সত্যি হয়ে গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…