খেলা

IND vs PAK: ভাই এবার বিয়ে করে নাও, বাবরকে পরামর্শ দিলেন রোহিত শর্মা

আফগানিস্তান এবং শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০২২-এর শুভ উদ্বোধন হলো আজ। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচ শুরু হলেও ভ্রুক্ষেপ নেই ক্রিকেটপ্রেমীদের। এর কারণ অবশ্য আর কিছুই নয়, আগামীকাল ২২ গজের মহারণে মাঠে নামতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যখন ভারত-পাকিস্তানের ম্যাচের কথা প্রকাশ্যে আসে, তখন উত্তেজনা চরমে ওঠে ক্রিকেট প্রেমীদের। দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের অবসান হতে চলেছে আগামীকাল। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। তাই আগামীকালকের ম্যাচ নিয়ে প্রতীক্ষার রাত্রি যাপন করছেন ক্রিকেট প্রেমীরা।

ক্রিকেটের ২২ গজে ভারত-পাকিস্তান চির শত্রু হলে দুই দলের ক্রিকেটারদের মধ্যে যে সম্পর্ক অত্যন্ত মধুর তা ইতিপূর্বে একাধিকবার দেখেছে ক্রিকেট বিশ্ব। এদিন আরও একবার তেমনই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরার চোখে। মূল পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার পূর্বে দুই দল এখন অনুশীলনের চরম সীমানায় অতিক্রম করছে। সেই অনুশীলনেই দেখা গেল ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সুসম্পর্কের দৃশ্যপট। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে ভাব বিনিময়ের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং পাক অধিনায়ক বাবুর আজম কথোপকথনে ব্যস্ত রয়েছেন। যেখানে বাবর আজমের উদ্দেশ্যে রোহিত শর্মা বলছেন,”ভাই এবার বিয়ে করে নাও।” রোহিতের পরামর্শের জবাবে অবশ্য বাবর আজম জানিয়েছেন,”এক্ষুনি নয়।” এদিকে রোহিত শর্মার সাথে সাক্ষাৎ করার পূর্বে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোভাব বিনিময় করতে দেখা গেছে বাবর আজমকে।

আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার পূর্বে চরম প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলি। বিগত তিন বছরেরও বেশি সময় ধরে তার ব্যাটে তিন অঙ্কের গণ্ডি পার হতে দেখেনি ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই বিরাটের ব্যাট জ্বলে উঠতে দেখা গেছে। তাই আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলির নিকট অধিক প্রত্যাশা রেখেছে ক্রিকেটপ্রেমীরা। এদিকে, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন বিরাট কোহলি। তাই, পাকিস্তানের বিরুদ্ধে তার প্রত্যাবর্তন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026