অবশেষে করা কাটলো বিরাট কোহলি ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেন ভারতের সাবেক অধিনায়ক তথা রান মেশিন বিরাট কোহলি। তবে একদিনের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটে নয়, বরং নিজের ৭১ তম শতরানের ইনিংস খেলেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। এশিয়া কাপ-২০২২ এর মেগা আসরে আফগানিস্তানের বিপক্ষে তিনি ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। জানলে অবাক হবেন, কোহলির ব্যাট থেকে ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি এলো। আপনাদের জানিয়ে রাখি, শেষবার তিনি ২২শে নভেম্বর, ২০১৯-এ বাংলাদেশের বিপক্ষে পিঙ্ক বল টেস্ট ম্যাচে শেষ সেঞ্চুরি করেন। সেই সঙ্গে শেষ ৬০ ইনিংস শেষে এটাই কোহলির প্রথম সেঞ্চুরি!
চলমানরত এশিয়া কাপের মেগা আসর থেকে অনেক আগেই ছিটকে গেছে টিম ইন্ডিয়া। সুপার-৪ এ পাকিস্তান এবং শ্রীলংকার কাছে পরাজিত হয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছানো দুঃস্বপ্নে পরিণত হয়েছিল ভারতের। তবে চলতি এশিয়া কাপে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি এই যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে চেনা ভঙ্গিমায় ফিরেছেন বিরাট কোহলি। এদিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুলের সাথে ওপেনিং করেন কোহলি। ২০২১ সালের মার্চের পর এই প্রথম টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে দেখা গেছে কোহলিকে। তবে রাহুলের সাথে ওপেনিং করতে নেমে চির চেনা ছন্দে ফের বিরাট কোহলিকে প্রত্যক্ষ করল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
এদিন তিনি রাহুলের সাথে ওপেনিং করতে নেমে ১১৯ রানের পার্টনারশিপ তৈরি করেন। যেখানে তিনি ৪০ বলে ৬২ রান করেন। মধ্যভাগে সূর্য কুমার যাদব বিরাট কোহলির সঙ্গ দিতে না পারলেও ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তিনি। খেলার ১৯তম ওভারে ফরিদ আহমেদের বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। ওই ওভারে ফজলহক ফারুকীর বলে দুটি ছক্কা ও একটি চার মেরে ভারতকে ২০০ রানের গন্ডি পার করেন তিনি। শেষ পর্যন্ত কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের শেষ ম্যাচে ৬১ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন। লম্বা এই ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা মারেন রান মেশিন।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…