খেলা

Asia Cup 2023: এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা ভারতের, দলে ফিরলেন বুমরাহ-রাহুল সহ একাধিক তারকা ক্রিকেটার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন এশিয়া কাপ উপলক্ষে চূড়ান্ত দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত সোমবার দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষিত হয়েছে শক্তিশালী স্কোয়াড। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, প্রধান দল নির্বাচক চেতনা শর্মা সহ একাধিক স্টাফ উপস্থিত ছিলেন আলোচনা সভায়। দীর্ঘ আলোচনা শেষে শ্রীলংকার আবহাওয়া এবং পরিবেশের কথা মাথায় রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, আসন্ন এশিয়া কাপের মেগা আসরের আয়োজন পাকিস্তান করলেও ভারতের বিরোধিতায় কারনে শ্রীলংকার মাটিতে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবেই আসন্ন এশিয়া কাপের মেগা আসর নিয়ে মোটের ওপর উষ্ণতময় সময় কাটাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর উপরিস্থিতিতে দল নির্বাচনের ক্ষেত্রে সবদিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হয়েছে টিম ইন্ডিয়ার কর্মকর্তাদের।

আমরা আপনাদের জানিয়ে রাখি, আসন্ন এশিয়া কাপের মেগা আসরে রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যেখানে হার্দিক পান্ডিয়ার হাতে থাকবে সহ-অধিনায়কের দায়িত্ব। এছাড়া দীর্ঘ সময় অতিবাহিত করার পর এশিয়া কাপে দলের প্রত্যাবর্তন করছেন কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার তথা জসপ্রিত বুমরাহ। তবে আশ্চর্যজনকভাবে এশিয়া কাপে ভারতীয় দলের সুযোগ পাননি চতুর চাহাল। তার স্থানে অক্ষর প্যাটেলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।

এক নজরে এশিয়া কাপে ভারতের শক্তিশালী স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা

অতিরিক্ত খেলোয়াড়– সঞ্জু স্যামসন

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026