খেলা

পরের মাসে বিরাটের অধিনায়কে এশিয়া একাদশ ম্যাচ খেলবে এই ১১ জন ক্রিকেটার

বাংলাদেশের জাতির জনক ও দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি এই ম্যাচ দুটিকে অফিসিয়াল স্ট্যাটাস দিয়েছে অর্থাৎ ম্যাচ দুটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে। ১৮ ই মার্চ ও ২১ শে মার্চ ম্যাচ দুটি হবে এশীয় একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে।

ঢাকার বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়াম (পূর্বতন নাম শের-ই-বাংলা স্টেডিয়াম) এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচের জন্য এশীয় একাদশের খেলোয়াড় তালিকা আজ প্রকাশ্যে চলে এল। ভারত থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, মহম্মদ শামি ও কুলদীপ যাদব এই পাঁচ জনের নাম এশীয় একাদশের হয়ে খেলার জন্য পাঠানো হয়েছে। তবে এশীয় একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে প্রথম ম্যাচে বিরাট কোহলিকে পাওয়া যাবে না।

আরও পড়ুন : প্রথম টেস্টে হার ভারতের, দ্বিতীয় টেস্ট অশ্বিনের পরিবর্তে খেলতে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে

১৮ ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেনে তৃতীয় ও সিরিজের অন্তিম একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই জন্য ঢাকায় প্রথম ম্যাচে বিরাটের পরিবর্তে খেলবেন কে এল রাহুল। এর পাশাপাশি বিশ্ব একাদশ দলে খেলতে দেখা যাবে ক্রিস গেইল, রস টেলর, কায়রন পোলার্ড, ফাফ দু প্লেসির মতো তারকাদের। বিশ্ব একাদশ দলকে নেতৃত্ব দেবেন দু প্লেসি এবং কোচের ভূমিকায় থাকবেন টম মুডি।

এশীয় একাদশ দল : কে এল রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাস, ঋষভ পন্ত, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিছেনি, লাসিথ মালিঙ্গা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিবুর রহমান।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026