যুব এশিয়া কাপের ফাইনালে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৩২.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মহা চাপে পড়ে বাংলাদেশ। ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পরাজয়ের ক্ষণ গুনতে থাকে।
সেখান থেকে অবশ্য তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানের ব্যাট আশা দেখায়। দুজনের ২৩ রানের জুটিটাই মনে হচ্ছিল বিশাল। তবে দল জয় থেকে ৬ রান দূরে থাকতে ফিরতে হয় সাকিবকে। ৩৩ ওভারে যাকে নিজের চতুর্থ শিকার বানান বাঁহাতি স্পিনার অথর্ব আনকোলেকার। তিন বলের ব্যবধানে শাহিন আলমকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস ১০১ রানে থামিয়ে দেন আনকোলেকার।
পূরণ করেন নিজের ৫ উইকেট ভাঙেন বাংলাদেশের শিরোপার স্বপ্ন। টুর্নামেন্টের ৩০ বছরের ইতিহাসে বাংলাদেশ এই প্রথম ফাইনালে পা রেখেছিল। আর ভারত ছিল আগের সাত আসরে ছয়বারই চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই ফেভারিট ছিল ভারতই। ফেভারিট দের মতোই টুর্নামেন্ট এর শুরু থেকেই নিজেদের দাপট বজায় রেখে জয় ছিনিয়ে আনলো ভারতীয় যুবদল। এর পাশাপাশি নিজেদের প্রমাণ করার মঞ্চে বিশ্ব বাসীর সামনে জানান দিয়ে গেলো ভবিষ্যৎ এর ভারত কতোটা শক্তিশালী হতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…