দেশ

কালো-সাদা-হলুদের পর ভারতে হাজির নতুন মারন ছত্রাক, আক্রান্ত হবেন এই বিশেষ কয়েকজন মানুষ

এতদিন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস এবং ইয়েলো ফাঙ্গাসের ভ্রুকুটিতে মানুষ ছিলেন একেবারে তিতিবিরক্ত। কিন্তু এবারে সন্ধান মিলল আরও একটি নতুন ছত্রাকের। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসে মহারাষ্ট্র এবং গুজরাতে বহু মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন। ভদোদরায় আজকেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ২৬২ জন। তার মধ্যেই ভদোদরার চিকিৎসকরা একটি নতুন মারন ছত্রাকের ইঙ্গিত পেলেন। এই ছত্রাকটি মিউকর মাইকোসিসের থেকে কিছুটা কম শক্তিশালী হলেও এই ছত্রাক মানুষ মারতে পারে।

গুজরাতে ইতিমধ্যেই এই নতুন ছত্রাকের সংক্রমনে আক্রান্ত ৮ জন। বিজ্ঞানীরা জানিয়েছেন এই নতুন ছত্রাকের নাম আস্পারগিলোসিস। যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম তাদের দেহে এই ছত্রাক বাসা বাঁধতে পারে। পালমোনারি আস্পারগিলোসিস ইনফেকশনের ফলে করোনা রোগীদের দেহে সমস্যার সৃষ্টি হতে পারে।

যদিও করোনা রোগীদের দেহে যে আস্পারগিলোসিস ছত্রাক পাওয়া গিয়েছে সেটা কিন্তু একেবারে বিরল। আস্পারগিলোসিস ছত্রাকটি ব্ল্যাক ফাঙ্গাসের মতো ততটা মারাত্মক নয় কিন্তু যদি সচেতনতা বৃদ্ধি না করা হয় তাহলে এই ছত্রাকটিও মানুষের পক্ষে একটি মারন ছত্রাক হিসেবে প্রমাণিত হতে পারে।

যারা করোনাভাইরাস থেকে সদ্য সুস্থ হয়ে উঠেছেন, যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই ছত্রাকের সংক্রমণ এর সম্ভাবনা সবথেকে বেশি। রোগীকে যখন অক্সিজেন সরবরাহ করা হয় তখন সেই অক্সিজেন বা জল যদি জীবাণুমুক্ত না করা হয় তাহলে এই ধরনের সংক্রমণ হতে পারে। এই ধরনের ছত্রাক স্টেরয়েড থেকেও ছড়াতে পারে। স্টেরয়েড থেকে সবথেকে বেশি বর্তমানে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। তাই মনে করা হচ্ছে, এই নতুন ছত্রাকটি অনেকটা ব্ল্যাক ফাঙ্গাসের মতোই কাজ করবে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানিয়েছে, আস্পারগিলাস থেকেই এই নতুন ছত্রাক সৃষ্টি হয়েছে। নতুন ছত্রাকটির পোশাকি নাম দেওয়া হয়েছে আস্পারগিলোসিস। এই ছত্রাকের আণুবীক্ষণিক বীজ শরীরের মধ্যে প্রবেশ করে আপনার শ্বাসনালী এবং আপনার ফুসফুসে বাসা বাঁধে। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং ফুসফুসের সমস্যা রয়েছে ও যারা রোগ প্রতিরোধ খুব একটা ভালো করতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই ছত্রাক মারাত্মক আকার ধারণ করছে। পাশাপাশি এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু ছত্রাকটির আক্রমণের সম্ভাবনা সবথেকে বেশি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026