নিউজ

ভালো রেজাল্ট করা ছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুটার দেওয়ার প্রতিশ্রুতি সরকারের

আসাম : আরও বেশি বেশি মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে আসাম সরকার একটি অভিনব পরিকল্পনা নিয়েছে। ভালো রেজাল্ট করা ছাত্রীদের বিনামূল্যে স্কুটার উপহার দিয়ে তাদের উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার আশা করে যে, তাদের এই নতুন কৌশল আরও বেশি সংখ্যক মেয়েদের কলেজে উচ্চশিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করবে। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পিছনে যুক্তিটি হ’ল, গণপরিবহনের মাধ্যমে মেয়েদের যাতায়াতের সমস্যাটিকে হ্রাস করা যা নিয়মিতভাবে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে বাধা দেয়। প্রাথমিকভাবে ২২ হাজার ছাত্রীকে চূড়ান্ত স্কুল পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বিনামূল্যে স্কুটার দিয়ে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানিয়েছেন, ‘এর ফলে অনেক ছাত্রছাত্রী ঝুট-ঝামেলা ছাড়াই নিজেদের কলেজে যাতায়াত করতে পারবে। এর মাধ্যমে আমরা মেয়েদের ক্ষমতায়ন ও স্বাধীনতা দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি।’ শর্মা আরও জানান যে, যে কোনও মেয়েই তাদের চূড়ান্ত স্কুল পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে তারা উল্লিখিত ফ্রি স্কুটারের জন্য আবেদন করতে পারবে। তিনি আরও জানান, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছাত্রীদের হাতে স্কুটারগুলি পৌঁছে দেওয়া হবে। তবে, কোন স্কুটারটি দেওয়া হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। যাইহোক, রাজ্যের এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে সারা দেশে।

চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (সিআরওয়াই)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দূরত্ব ও পরিবহণের নিরাপত্তার অভাবে মেয়েরা তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেয়। কয়েক বছর ধরে স্কুলছুট মেয়েদের সংখ্যা হ্রাস পেলেও, এই জাতীয় উদ্যোগের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো সরবরাহের প্রচেষ্টা সামগ্রিক পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026