গুয়াহাটি: দেশের অন্যান্য জায়গার মতো অসমের চিত্রটাও করোনা পরিস্থিতিতে প্রায় একইরকম। তবে অন্যান্য রাজ্য যত তাড়াতাড়ি আনলক প্রক্রিয়া শুরু করে নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তত তাড়াতাড়ি স্বাভাবিক হতে এখনও পর্যন্ত খুব একটা পারেনি অসম। তবে এবার নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে সব কিছু খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন অসময়ে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত শর্মা। এর পাশাপাশি ১ ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত হোস্টেলগুলি খুলে যাবে, এমনটাও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অসমের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের হস্টেলগুলি খুলে দেওয়া হবে। তার আগে ১ নভেম্বর থেকে চালু হবে স্কুল। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে স্কুলগুলিতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে অসম সরকার।’ জানা গিয়েছে আপাতত স্কুলের সময় দু’ভাগে ভাগ করা হবে। স্কুলের প্রথম পর্ব চলবে সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। এরপর ফের দুপুর দেড়টা থেকে ক্লাস চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। পড়ুয়াদের সপ্তাহে তিন দিন স্কুলে আসতে হবে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…