ব্রিটেন: ফাইজার ও মর্ডানার পর ব্রিটেনের অ্যাস্ট্রোজেনেকা করোনা ভ্যাকসিন তৈরি করছে। কিন্তু তারা পুনরায় ঘোষণা করেছে যে, শীঘ্রই শেষ পর্যায়ের গ্লোবাল ট্রায়াল শুরু করবে এই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা। এমনকি এর পাশাপাশি অ্যাস্ট্রোজেনেকার পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে, তাদের ডোজ দেওয়ার ক্ষেত্রে গন্ডগোল ছিল। তাই অনেক স্বেচ্ছাসেবক শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন। তবে পরবর্তীকালে আর তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ কী ভুল হয়েছিল, তা বুঝে গিয়েছে এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তাই পুনরায় এই একই ভুলের পুনরাবৃত্তি ঘটাবে না অ্যাস্ট্রোজেনেকা, এমনটাই দাবি করা হয়েছে।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, দু’ভাগে ভ্যাকসিনের ডোজ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এই একই ভুল আগামী পর্যায়ে আর করবে না, এমনটাও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে ট্রায়ালের জন্য নতুন স্বেচ্ছাসেবক নেওয়া হবে। তবে তারুণ্যে ভরা শক্তিকেই বেশি বেছে নিয়েছে এই সংস্থা। কারণ, তরুণদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। তাই এই ভ্যাকসিন খুব শীঘ্রই কার্যকর হয় কিনা, সেটা দেখার জন্য তাদেরকেই বেছে নেওয়া হবে।
ভারতের পক্ষে এই ভ্যাকসিনের পরীক্ষা করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারতীয় এই ভ্যাকসিনের ট্রায়াল কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…