নিউজ

ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়িতে, মারা গেলেন প্রখ্যাত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী

রবিবার সাতসকালে কেষ্টপুরের সমর সরণিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রখ্যাত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী তার নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। অগ্নিগর্ভ বাড়ি থেকে উদ্ধারের পর তড়িঘড়ি স্থানীয়রা তাকে কাছের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করে। ভর্তির সময় তার অবস্থা বেশ সংকটজনক ছিল। তবে বর্তমানে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী তার স্ত্রীকে নিয়ে কেষ্টপুরে সমর সরণিতে নিজের বাড়িতে থাকেন। স্ত্রী কৃষ্ণনগরে বাপের বাড়িতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন জ্যোতিষী। তার মধ্যে আজ রবিবার সকাল সাড়ে সাতটার সময় হঠাৎই প্রতিবেশীরা বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখে। কালো ধোঁয়া থেকে হইচই পড়ে যায় পাড়াতে এবং সবাই তার দরজায় ধাক্কা দিতে শুরু করে। কেউ দরজা না খোলায় শেষ পর্যন্ত কেষ্টপুর থানায় খবর দেয় প্রতিবেশীরা। পুলিশের তৎপরতায় দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে জ্যোতিষীকে উদ্ধার করে।

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। জ্যোতিষী ততক্ষণে অত ধোঁয়া ও আগুনের তাপে অচৈতন্য হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে এক কাছের বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর বলেই প্রাথমিক ধারণা পুলিশের। অন্যদিকে, দমকলের ২ টি ইঞ্জিন তৎপরতার সাথে বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে জয়ন্ত শাস্ত্রীর বাড়িতে আগুন লেগেছিল। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে এরপর তদন্ত হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026