জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, জৈষ্ঠ্য অমাবস্যাতেই পালিত হয় শনি জয়ন্তী। তবে চলতি বছরে শনি জয়ন্তী পালিত হবে শুক্রবার, ১৯’শে মে। এটিকে শুভ দিন হিসাবেই মানা হয়। মনে করা হচ্ছে এই শনি জয়ন্তী মূলত ৫ রাশির জন্যই শুভ। কারণ এই শনি জয়ন্তীতে নিম্নলিখিত ৫ রাশির ধনসম্পদ বৃদ্ধি পাবে। মিলবে বড় সাফল্যও।
১) বৃষ রাশি – শনি জয়ন্তী এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। এই রাশির অধিপতি শুক্র শনির বন্ধুত্বপূর্ণ গ্রহ। আর সেই কারণবশতই এই রাশির উপর শনি সদা সর্বদা সদায় থাকেন। আর এর ফলে আয় ও অর্থ বৃদ্ধি পায়। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। জীবনে সুখ ও সম্মানও বৃদ্ধি পাবে।
২) কর্কট রাশি – এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পক্ষে শনি থাকবে। কোনো নির্দিষ্ট কাজের শেষে সুখ ও স্বস্তি বজায় থাকবে। চাকুরীজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টি শুভ।
৩) তুলা রাশি – এই রাশির অধিপতিও শুক্র। ফলে শনি সদয় থাকে সর্বদা। এই রাশির জাতক জাতিকাদের এবারের শনি জয়ন্তীতে ধন সম্পদ সম্মান ও সাফল্য বৃদ্ধি পাবে। সুযোগ রয়েছে ভ্রমণেরও।
৪) কুম্ভ রাশি – এই রাশির অধিপতি শনি। আর এই কারণে গঠিত হয়েছে রাজযোগ। যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সময় শুভ যাবে। কর্মক্ষেত্রেও পদোন্নতির সুযোগ থাকবে।
৫) মকর রাশি – এই রাশিরও অধিপতি শনি। যার ফলস্বরূপ এই রাশির জাতক-জাতিকাদের উপর সদাসর্বদা শনি সদয় থাকে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। জাতি ও সম্মান অর্জনেরও সুযোগ রয়েছে। রাজনীতির সাথে ব্যক্তিদের উন্নতির সুযোগ রয়েছে।
বৈশাখ পড়তেই চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা…
অক্ষয় তৃতীয়া মানেই সোনা কেনার শুভ দিন—এই বিশ্বাসে প্রতিবছরই বাজারে ভিড় উপচে পড়ে। কিন্তু ২০২৬…
ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য সস্তায় দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করছে। বর্তমান…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য আবারও দারুণ সস্তা একটি রিচার্জ প্ল্যান নিয়ে এল।…
কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহানুভূতিশীল ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে ঋতুচক্রের…
চৈত্রের শেষ থেকে ক্রমেই বেড়ে চলেছে গ্রীষ্মের তাপ। চড়া রোদ এবং ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস…