জ্যোতিষ

Astrology : বুধ-বৃহস্পতির মিলনে ভাগ্য খুলে যাবে এই ৬ রাশির, টাকা-বাড়ি-গাড়ি কিছুর অভাব থাকবে না

গত ২৪’শে মার্চ বুধ ও বৃহস্পতি একইসাথে রেবতী নক্ষত্রে প্রবেশ করায় বর্তমানে তারা একই মীন রাশিতে অবস্থান করছে। বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ হিসেবেই গণ্য করা হয় বুধকে। পাশাপাশি শিক্ষা, প্রজ্ঞা, বিবাহ, সম্মান, ভাগ্য, আধ্যাত্মিকতা ও সন্তানের কারক গ্রহ হিসেবে গণ্য করা হয় বৃহস্পতিকে। বর্তমানে এই দুটি গ্রহ একই মীন রাশিতে অবস্থান করায় ৬ রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরতে চলেছে। দূর হতে চলেছে সমস্ত আর্থিক সঙ্কটও। এই নিবন্ধের সূত্র ধরেই আপাতত এই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল।

১) বৃষ রাশি – একই মীন রাশিতে বুধ ও বৃহস্পতি অবস্থান করায় বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় আসতে চলেছে। শীঘ্রই এক বড় অঙ্কের অর্থ লাভের সুযোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের কাছে। এক বিপুল পরিমাণ সম্পত্তির অপ্রত্যাশিত মালিকানা পেতে পারেন হঠাৎই। ব্যবসায়ী হোক কিংবা চাকুরীজীবী উভয়ই আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। পাশাপাশি এই রাশি জাতক-জাতিকাদের সামনে একাধিক আর্থিক আয়ের পথও উন্মুক্ত হবে।

২) মিথুন রাশি – বুধ ও বৃহস্পতির মিলনে এই রাশির জাতক-জাতিকাদের হাতে আসবে এক বিপুল পরিমাণ অর্থ। থাকবে ভ্রমণের সুযোগও। আর্থিক লাভের পাশাপাশি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি ও ব্যবসায়ীদের ক্ষেত্রে মুনাফা লাভের সুযোগও রয়েছে।

৩) বৃশ্চিক রাশি – বুধ ও বৃহস্পতির সংযোগে এই রাশির জাতক-জাতিকাদের আপাতত সময় খুব ভালো যাবে। শিল্পকলার সাথে যুক্ত ব্যক্তিদের এখন সময় ভালো কাটবে। আর্থিক লাভের পাশাপাশি চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগও রয়েছে। পারিবারিক কলহ নির্মূল হবে। এই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে শান্তি আসার পাশাপাশি বিবাহযোগ্যদের ক্ষেত্রে বিয়ের পাকা কথা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

৪) ধনু রাশি – এই রাশির জাতক-জাতিকাদের টাকা-বাড়ি-গাড়ি কোন কিছুরই অভাব থাকবে না। যে সমস্ত ব্যক্তিরা জমি কিংবা প্রপার্টি কিনতে চান! তাদের জন্য ভালো সময় এটি। চাকরি পরিবর্তনে ভালো সুযোগ আসবে এই রাশির জাতক-জাতিকাদের কাছে।

৫) কুম্ভ রাশি – প্রচুর আর্থিক লাভের পাশাপাশি আয়ের একাধিক উৎস খুলবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। বুধ ও বৃহস্পতির সংযোগে যেকোনো কাজেই সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বিবাহযোগ্যদের বিয়ের পাকাকথা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমও আসবে এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে।

৬) মীন রাশি – এই রাশির জাতক-জাতিকাদের অর্থ লাভের পাশাপাশি সাফল্য আসবে যেকোন কাজেই। জীবনে প্রেম আসার পাশাপাশি বিবাহযোগ্যদের ক্ষেত্রে বিয়ের পাকাকথা হবে এই সময়ই।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026