টেক বার্তা

আবিষ্কার হল সূর্যের থেকে ১০০ গুন বড় নক্ষত্র! দৈত্যকার ‘ব্লিঙ্কিং স্টারের’ খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা

আকাশগঙ্গা ছায়াপথ অর্থাৎ মিল্কিওয়ের কাছাকাছি একটি দৈত্যাকার ব্লিঙ্কিং নক্ষত্রের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। অনুমান করা হচ্ছে এই নক্ষত্রের আয়তন সূর্যের আয়তনের 100 গুন হতে পারে। পৃথিবী থেকে 25 হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্রের বৈশিষ্ট হল এটি অনেকক্ষন জ্বলে নিভে থাকতে পারে।

অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রেও অবশ্য এধরনের ঔজ্বল্য বাড়া কমার ঘটনা দেখা যায়।কিন্তু এই নক্ষত্রটি মাসের পর মাস ঔজ্বল্য কমিয়ে অন্তরালে থাকতে পারে। আবার হঠাৎ করেই দৃশ্যমান হয় আকাশে। নক্ষত্রটি সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষন করার উদ্দেশ্যে বিভিন্ন দেশের জ্যোতর্বিজ্ঞানীদের নিয়ে একটি আন্তর্জাতিক জ্যোতির্বিদদের দল তৈরি করা হয়েছিল। তারা এই নক্ষত্রটির নাম দিয়েছেন VVV-WIT-08। মনে করা হচ্ছে এই সুবিশাল নক্ষত্র একদম নতুন কোনও ‘blinking giant’ বাইনারি স্টার সিস্টেমের অন্তর্ভুক্ত।

VVV-WIT-08 ছাড়া আর‌ও দুটি সমগোত্রীয় অথচ অদ্ভুত দুটি নক্ষত্রের খোঁজ মিলেছে। Via Lactea Survey (VVV) এই পর্যবেক্ষণের VISTA Variables প্রোজেক্টের সাহায্যে এই নক্ষত্রের সন্ধান পাওয়া গিয়েছে। এই প্রোজেক্টে ব্যবহার করা হয় VISTA telescope। চিলিতে অবস্থিত এই টেলিস্কোপেই ধরা পড়েছিল বিশালাকার ঐ নক্ষত্রসমূহ। এই আবিস্কারের তত্ত্বাবধানে ছিলেন কেমব্রিজ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমির Dr Leigh Smith। এছাড়াও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়, পোলান্ডের Warsaw বিশ্ববিদ্যালয় এবং চিলির Universidad Andres Bello, বিজ্ঞানীরা এই আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026