কিছুদিন আগেই মুক্তি পায় মনোজ বাজপেয়ীর ওয়েব সিরিজ ‘বান্দা’। আশারাম বাপুর জীবনের অন্ধকার দিক নিয়েই গল্প এগোয়। সেরকমই এক অন্ধকার দিনের কথা শেয়ার করলেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা (Anupriya Goenka)। অভিনেত্রী নিজেও অতীত জীবনে এক ভন্ড গুরুর সান্নিধ্য পান। এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া জানান যে তাঁর জীবনেও ঘটতে পারতো ভয়ংকর কিছু, কিন্তু তিনি নিজেকে প্রলোভন থেকে বাঁচাতে পেরেছিলেন।
উল্লেখ্য, অনুপ্রিয়া এখনও পর্যন্ত একাধিক প্রজেক্টে কাজ করেছেন। ২০০৯ সালে প্রথম মুম্বাই আসেন তিনি, এসে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত হন। সেইসময় একসঙ্গে তিনি কর্পোরেট জগতে চাকরি ও থিয়েটার করতেন। ২০১৩ সালে তেলেগু ছবি দিয়ে ফিল্ম জগতে আত্মপ্রকাশ হয় তাঁর। বেশ কিছু হিন্দি সিনেমা ও বিজ্ঞাপনে তাকে দেখা যায়। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ববি জাসুস’, ‘ ড্যাডি’ র মতন বেশ কিছু ফিল্মে অভিনয় করেন, এবং একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন। সম্প্রতি তাকে দুটো ওয়েব সিরিজে দেখা গিয়েছে। ‘আশ্রম’ ও ‘অসুর ২’ দুটি সিরিজেই তার কাজ প্রশংসা পেয়েছে।
সিরিজ আশ্রম ও বান্দা গল্পে যেই ভন্ডামি তুলে ধরা হয়েছে সেরকমই এক ভন্ড গুরুর সান্নিধ্য পেয়েছিলেন অনুপ্রিয়া। সাক্ষাৎকারে তিনি জানান যে, আমার এক তথাকথিত আধ্যাত্মিক গুরুকে নিয়ে অভিজ্ঞতা রয়েছে, যিনি আমার সুযোগ নিতে চেয়েছিলেন। আমি খুবই ছোট ছিলাম। তিনি এমন এক ব্যক্তি ছিলেন, যাঁকে আমি বিশ্বাস করতাম। তাঁকে খুবই বাস্তবধর্মী ও যুক্তিযুক্ত মনে হত। আমার পুরো পরিবারই তাঁর ওপর আস্থা রেখেছিল। আমার যখন বয়স ১৭-১৮, সেই সময় সুযোগ নিতে চেয়েছিলেন। আর এজন্য দীর্ঘদিন ধরে আমায় ভয় দেখতেন তিনি। স্বস্তির কথা যে, আমি তাঁকে সেই সুযোগ নিতে দিইনি। শেষপর্যন্ত তিনি হাল ছেড়ে পালিয়ে যান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…