ভাইরাল & ভিডিও

তিন রকমের স্বরে জমে উঠলো রাক্ষসীর গল্প, সমাপ্তির গলা শুনে অবাক সৌরভ গাঙ্গুলি, ভাইরাল ভিডিও

ছোটবেলায় কার্টুন দেখতে কে না ভালোবাসে! আর সেই কার্টুন যদি হয় ঠাকুরমার ঝুলি তাহলে তো আর কথাই নেই। প্রতি রবিবার সকালে জি বাংলার পর্দায় এই ধরনের বাংলা কার্টুনের শো দেখতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি। তবে শুধু জি বাংলা কেনো, সনি আট চ্যানেলের গোপাল ভাঁড় এর কান্ড কারখানা দেখতে এখনো হয়তো অনেক বড়রাও ভালোবাসেন। এ ধরনের কার্টুনগুলি আমাদের একেবারে শৈশবে নিয়ে চলে যায়। শৈশবের ভালো দিনগুলোর স্মৃতিগুলিকে আবার ফিরিয়ে আনে এই সমস্ত কার্টুনের শো।

প্রতি রবিবার সকালে ঠাকুরমার ঝুলিতে ঠাকুরমা এবং নাতনির গল্প শুনতে সকলেই ভালোবাসেন। আর ভূতের গল্প যদি টেলিকাস্ট করা হয় তাহলে কচিকাচাদের আনন্দের শেষ থাকে না। তবে আপনি কি জানেন, এই সমস্ত কার্টুনের পিছনে কার গলার আওয়াজ আছে? এসমস্ত কার্টুনে কে ঠাকুরমা হিসেবে, কে নাতনি হিসেবে কিংবা রাক্ষসী হিসেবে ভয়েস ওভার দিয়ে থাকেন?

আজ তাকে নিয়ে আলোচনা। জি বাংলার বিভিন্ন ঠাকুরমার ঝুলি জাতীয় গল্পতে তিনি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেন। এছাড়াও বেশ কিছু জায়গায় ডাবিং আর্টিস্ট হিসেবেও তিনি কাজ করেছেন এবং প্রচুর নাম কামিয়েছেন। তার নাম সমাপ্তি দাস। গত শনিবার সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরিতে এসে তিনি নিজের গল্প শোনালেন। কিভাবে তিনি ডাবিং আর্টিস্ট হলেন, কিভাবে ছোটদের কার্টুনের তার ভয়েস গ্রহণ করা হয় সব কিছুই বললেন তিনি।

তার সাথে সাথেই দাদাগীরির মঞ্চে করে দেখালেন একটি কার্টুনের ভয়েস ওভার, যেখানে রয়েছেন প্রধানত তিনটি চরিত্র, ঠাকুরমা, নাতনি এবং এক রাক্ষসী। তাদের তিনজনের খুনসুটি এবং মজার গল্পে যেন প্রাণ সঞ্চার করলেন সমাপ্তি। তার অসাধারন গলার আওয়াজে প্রত্যেকটি চরিত্রকে করে তুললেন জীবন্ত। জি বাংলা অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে সকলের জন্য আপলোড করা হলো এই ভিডিও। বহু মানুষ এই ভিডিও দেখলেন এবং অনেকেই এই ভিডিও শেয়ার করলেন। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও আরো একবার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026