শৈশব এমনই একটা সময় যেখানে প্রত্যেকে সফর করতে চায়। বিশেষ করে বার্ধক্য যখন ঘিরে ধরে তখন খুব করে মায়ের কথা মনে পড়ে। শুধু মা নয়, গোটা শৈশব তখন খুব কাছের অনুভব হয়। সেরকমই নিজের জীবনের শৈশবের স্মৃতি নিয়ে আবেগে ভাসলেন বলিউডের আইকনিক অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)।
চলতি মাসেই ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলের ছেলে কর্ণের বিয়ে ছিল। উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র এবং তার প্রথম পক্ষের স্ত্রী। উপস্থিত ছিলেন না হেমা মালিনী ও তাদের তিন মেয়ে। এই নিয়ে চর্চা চলতে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র ও এষা দুজনেই এই সমালোচনার উত্তর দিয়েছেন। কিন্তু, সেই বিয়েতেই আবেগে ভেসেছেন ধর্মেন্দ্র।
কর্ণের বিয়েতে সময়ের খানিক আগে পৌঁছেছিলেন অনুপম খের (Anupam Kher)। সেখানে গিয়ে তার এক দারুণ অভিজ্ঞতা হয়, যেটা তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন অনুপম খের, ক্যাপশনে জানান যে করণের বিয়েতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় ধর্মেন্দ্রর সঙ্গে আলাদা করে সময় কাটাতে পারেন তিনি। সেই সময়ের কথা ও ভিডিও তিনি পোস্ট করে লেখেন ধরমজি নিজের লেখা নজম (কবিতা)-এর কয়েক পংক্তি গুনগুন করছিলেন, যা আমার আর রাজ বব্বর জির হৃদয় স্পর্শ করে।অনেক অনুরোধের পর এই নজম রেকর্ড করতে রাজি হন ধরমজি। আপনারাও শুনুন। আপনাদেরও নিজের শৈশব, নিজের ঘর ও নিজের মায়ের কথা খুব মনে পড়বে। ধন্যবাদ ধর্মেন্দ্র জি।
ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে বয়সের ভারে নুয়ে গেছেন সুপারস্টার ধর্মেন্দ্র। চোখে মুখে তার আবেগ। শৈশবের স্মৃতি উস্কে গুনগুন করে ওঠেন নিজের লেখা নজম (কবিতা)-এর কয়েক পংক্তি, যা রীতিমত বাকি অভিনেতাদের আবেগতাড়িত করে তোলে। তাহলে শুনে নিন কবিতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…