নিউজ

অবশেষে গ্রেফতার হল মানিকচক বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড

মালদা: অবশেষে মালদার মানিকচক বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার হল। চলতি বছরের শুরুর দিকে মালদার মানিকচকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা আজও সকলের মনে রয়ে গিয়েছে। তারপর থেকেই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করার জন্য নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। অবশেষে সফলতা এল। পুলিশের জালে ধরা পড়েছে এই বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড। এমনিতেই মুর্শিদাবাদ থেকে ন’জন আল কায়দা জঙ্গী গ্রেফতারের ঘটনায় রাজ্য রীতিমত তোলপাড়। এমন সময় মালদা মানিকচকের বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতার হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গত ৭ জানুয়ারি মালদা মানিকচকে এই ভয়াবহ বিস্ফোরণকান্ড ঘটে। পটকা তৈরির আড়ালে বিস্ফোরক তৈরির কাজ হত সেখানে। এমনই একদিন কাজ চলছিল। এমন সময় এই বিস্ফোরণ ঘটে যায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয় সেদিন। এরপর তদন্তে নামে মালদা পুলিশ। ঘটনার কিছুদিনের মধ্যেই একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু এতদিন অধরা ছিল বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড। অবশেষে সে জালে ধরা পড়ল। সিদ্ধার্থ মন্ডল নামে এই ব্যক্তি বড়সড় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের আল কায়দা জঙ্গিদের ধরা হয়েছে, সেই ঘটনাতেও মালদা জেলার কোনও সম্পর্ক রয়েছে বলে মনে করছে তদন্তে নামা এনআইএ-র দল। শুধু মালদা অবশ্য নয়, রাজ্যের আরও কয়েকটি জেলা নজরে রয়েছে পুলিশের। তবে সমস্তটাই তদন্তসাপেক্ষ। সিদ্ধার্ত মন্ডলকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। মানিকচক বিস্ফোরণকাণ্ডের ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসাজশ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026