নিউজ

বড় খবর : করোনায় মৃত্যু হতে পারে ২৭ লক্ষ মানুষের

বিশ্বে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগ ক্রমশই দ্বিগুণ হচ্ছে নানান মহলে। যার ফলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে সকল দেশ। নিজের প্রতিপত্তি বিস্তার করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস। এই নোভেল করোনা ভাইরাসের উৎস স্থল হুবেই প্রদেশের উহান শহরের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের পোশাকি নাম দিয়েছে কোভিড-১৯। চীন থেকে তা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে বাইরের দেশগুলোতেও। মূলত দক্ষিণ এশিয়ায় এই ভাইরাসের প্রতিপত্তি বিস্তার লক্ষ্য করা গিয়েছে। তবে এবার উদ্বেগ বাড়াচ্ছে ইতালি ও ইরান।

তবে করোনায় প্রভাব প্রবল হয়েছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্রিটেনে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জন, আক্রান্ত ১৯৫০। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাও ভয়াবহ। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫১৪, তার মধ্যে মৃত বলে জানা গিয়েছে ১১৫ জনকে। তবে এমন এক উদ্বেগজনক পরিস্থিতিতে টনক নড়িয়ে দেয় ব্রিটেনের ইম্পিরিয়াল কলেজের ম্যাথমেটিক্যাল বায়োলজির অধ্যাপক নিল ফার্গুসনের এর গবেষণা।

আরও পড়ুন : রক্তের গ্রূপের উপর নির্ভর করছে করোনা ভাইরাসের সংক্রমণ, বলছে গবেষণা

তার গবেষণায় অধ্যাপক নিল ফার্গুসনের টিম জানিয়েছে, আরও খারাপ সময় আসছে গোটা বিশ্বের জন্য। করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় আরও বাড়বে মৃত্যু মিছিল। যেখানে তাদের অনুমান ব্রিটেনে মৃত্যু হতে পারে ৫ লক্ষ এরও বেশি মানুষের। মার্কিন যুক্তরাষ্ট্রের ফল হবে আরও ভয়াবহ, সেখানে মৃত্যু হতে পারে ২২ লক্ষ মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বহু বড় বড় শহর করোনা ভাইরাসের প্রভাব আটকাতে বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিক জনজীবন ব্যহত। যেখানে গোটা সমাজে আরোপ করা যায়নি বিধিনিষেধ, তার ফলে মৃত্যু আরও বাড়বে বলে মনে করছে ওই গবেষণার দল। তারা আরও জানিয়েছেন, এই ভাইরাসের প্রভাব পড়বে মূলত সমাজ ও অর্থনীতিতে, যার ফলে সামনে আসছে আরও খারাপ দিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026