৬ বছরে স্প্যানিশ ফ্লু, ১০৭ বছরে করোনা জয় করে সুস্থ হয়ে উঠলেন এই বৃদ্ধা
স্টাফ রিপোর্টার: চিকিৎসকরা বারবার বলে আসছেন মারণ করোনা ভাইরাস বাড়ির বয়স্ক ব্যক্তিদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। করোনার জীবাণু সরাসরি হৃদযন্ত্রে আঘাত করে যার ধাক্কা বয়স্ক ব্যক্তিদের সামলে ওঠা দুরূহ ব্যপার। কিন্তু এই করোনাকে জয় করেই গোটা দুনিয়াকে চমকে দিলেন ১০৭ বছরের মেরিলি শাপিরো। কিছুদিন আগে মেরিলি শাপিরোর দেহে করোনার জীবাণু ধরা পড়ে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা বৃদ্ধার পরিবারকে জানায় তাঁর আয়ু হয়তো আর মাত্র ১২ ঘন্টা।
কিন্তু তারপরই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ১০৭ বছর বয়স হলেও ওই বৃদ্ধা করোনার মত মারণ ভাইরাসকে হার মানিয়ে যুদ্ধে জয় করে নিজের বাড়িতে ফিরে এসেছেন। স্বভাবতই মা কে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পেরে খুশি তাঁর সন্তানেরা। বৃদ্ধার কন্যা জোয়ান শাপিরোর কথায়, ‘১৯১৪ সালে যখন মায়ের বয়স ছিল মাত্র ৬ বছর তখন চারিদিকে ছড়িয়ে পড়ে এক অজানা রোগ। যার নাম স্প্যানিশ ফ্লু হলেও রোগটির সুত্রপাত হয়েছিল অন্য দেশে। আর সেই রোগেই আক্রান্ত হন আমার মা। স্প্যানিশ ফ্লু-য়ের মত রোগকে জয় করে ফের করোনার মতো মহামারী ঘটিত রোগকেও জয় করলেন মা।’
যে রোগের কবলে আজ গোটা বিশ্ব নাস্তানাবুদ। মারণ করোনা গোটা বিশ্ব জুড়ে প্রাণ কেড়েছে প্রায় দু’লক্ষ মানুষের। সেখানে দাঁড়িয়ে ১০৭ বছরের বৃদ্ধার করোনাকে জয় করে নতুনভাবে পৃথিবীর আলো দেখা যেনো সমাজের কাছে একটি উদাহরণস্বরূপ ঘটনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…